ঈশ্বর যখন বন্দি

(0 পর্যালোচনা)
লিখেছেন/সম্পাদনা করেছেন
দেবারতি মুখোপাধ্যায়
প্রকাশক দীপ প্রকাশন

মূল্য
₹300.00
ক্লাব পয়েন্ট: 10
পরিমাণ
মোট দাম
শেয়ার করুন

ঈশ্বর যখন বন্দি 

(রুদ্র প্রিয়ম সিরিজ) 

দেবারতি মুখোপাধ্যায় 

রুদ্রাণী ও প্রিয়ম, সদ্যবিবাহিত দম্পতি। অফিস বাড়ি মিলিয়ে এই দুই

তরুণ তরুণীর নিস্তরঙ্গ জীবনে ঢেউ উঠল যখন রুদ্র কর্মসুবাদে এক জমিদার বাড়িতে গিয়ে আবিষ্কার করল রহস্যময় এক চিত্র-ধ্যানরত সন্ন্যাসী, সঙ্গে এক বিচিত্র দর্শন কুণ্ডলী পাকানো প্রাণী। ড্রাগন? রুদ্রর বাবা প্রখ্যাত আর্কিয়োলজিস্ট ড সুরঞ্জন সিংহরায় নিখোঁজ হয়েছিলেন প্রায় আট বছর আগে। কোনো সম্পর্ক কি আছে এই জমিদার বাড়ির সঙ্গে রুদ্রর বাবার অন্তর্ধানের? শুরু হল অদৃষ্টের সঙ্গে লুকোচুরি। কলকাতা, শহরতলি, সুদূর ভুটান মিলিয়ে ঘটে চলল একের পর এক রোমহর্ষক ঘটনা। বাবাকে নতুন করে খুঁজতে গিয়ে রুদ্রর সামনে উন্মোচিত হতে লাগল অদ্ভুত সব সত্য। আভাস মিলল বজ্রযান বৌদ্ধধর্মের কিছু অজানা রহস্যের ওপারে লুকিয়ে থাকা এমন এক অবিশ্বাস্য সত্যের যা অশুভ লোকের হাতে পড়লে ধ্বংস হয়ে যেতে পারে সমগ্র মানবজাতি।

সত্যিই কি বন্দি করা যায় ঈশ্বরকে? রুদ্র কি পারবে খুঁজে বের করতে তার বাবাকে?

ইতিহাস, বিজ্ঞান ও পুরাণের মেলবন্ধনে এগোনো রুদ্ধশ্বাস রোমাঞ্চে ভরপুর এই অতিপ্রাকৃত থ্রিলার উপন্যাস ঈশ্বর যখন বন্দি ২০১৬ সালে

প্রকাশের সঙ্গেসঙ্গেই সাড়া ফেলেছিল পাঠকমহলে, রাতারাতি হয়ে উঠেছিল বেস্ট সেলার, এক বছরে নিঃশেষিত হয়েছিল চারটি সংস্করণের সমস্ত কপি। বর্তমান সংস্করণটি ঈশ্বর যখন বন্দি-র পরিমার্জিত ও পরিবর্ধিত প্রয়াস।

পর্যালোচনা ও রেটিং

0 মোট 5.0 -এ
(0 পর্যালোচনা)
এই বইয়ের জন্য এখনও কোন পর্যালোচনা নেই

সংশ্লিষ্ট বই

বই সংক্রান্ত জিজ্ঞাসা (0)

প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য

অন্যান্য প্রশ্নাবলী

কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি