জীবন তটে
সঙ্গীতা চক্রবর্তী
জীবনের শাশ্বত সত্য ও মানবিক অনুভূতির গভীর প্রতিফলন এই গ্রন্থ। কবির ব্যক্তিগত ও পারিপার্শ্বিক অভিজ্ঞতা শব্দ ও ছন্দের মেলবন্ধনে রূপ পেয়েছে কবিতায় কবিতায়। এখানে বীর সুভাষচন্দ্র বসুকে আহ্বানের আর্তি, বিশ্বজননী মাদার টেরেসার অমর মানবিক কর্ম এবং পরম শ্রদ্ধেয় পিতার কল্পতরুসম আশ্রয় একসূত্রে মিলিত হয়েছে।
শৈশবের নির্মল স্মৃতি ও কবির ব্যথাবিধুর হৃদয়ের উপলব্ধি ও হাহাকার ছত্রে ছত্রে স্পষ্ট হয়ে উঠেছে, যা পাঠকের মনকে স্পর্শ করে।