যুযুধান : বিপক্ষ যখন সন্ত্রাসবাদ

(0 পর্যালোচনা)
লিখেছেন/সম্পাদনা করেছেন
অভীক দত্ত

মূল্য
₹325.00
ক্লাব পয়েন্ট: 10
পরিমাণ
মোট দাম
শেয়ার করুন

যুযুধান : বিপক্ষ যখন সন্ত্রাসবাদ 

 অভীক দত্ত 

শুপ্তচর সংস্থাগুলো তাদের কাজের জন্য সাধারণ মানুষকে ব্যবহার করে কীভাবে, তা এই বইতে লিপিবদ্ধ হয়ে রইল। ঝিঁঝি যেমন বলে, কারো অজান্তেই তাকে কীভাবে একটা জায়গায় অনুপ্রবেশ করানো হয়, তাকে একটার পর একটা নির্দেশ মানতে বাধ্য করা হয়, অপারেশন জন্নত বলল একজন সাধারণ পাকিস্তানি ছেলেকে কাশ্মীরে মিশনে পাঠানোর গল্প।

এই দুই গল্পের আপাতদৃষ্টিতে কোন যোগাযোগ না থাকলেও আদতে এই গল্পদুটো যেন একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। রাষ্ট্রের প্রয়োজনে ইচ্ছে না থাকলেও একজন সাধারণ মানুষকে জড়িয়ে পড়তে হয় নিজের অজান্তেই।

ঝিঁঝিঁ এবং অপারেশন জন্নত তাই আলাদা কাহিনি হয়েও আদতে একই বিষয়ের ওপরে দুটো পৃথক গল্প বলা...

অপারেশন জন্নত-

আরিফকে হঠাৎ করেই করাচি থেকে অন্য শহরে পাঠিয়ে দেওয়া হয়েছিল। ছেলেটা জানত না তার জন্য কী অপেক্ষা করে আছে। হঠাৎ করে যখন জানতে পারল তাকে আসলে একটা মিশনে রাখা হয়েছে, তার আর পালানোর পথ রইল না।

অপারেশন জন্নত আসলে কী?

কেমন ছিল ছেলেটির অভিজ্ঞতা? অপারেশন জন্নত সে কাহিনিই বলে।

ঝিঁঝি-

মাথার কাছে হঠাৎ করে ঝিঁঝি পোকা ডেকে উঠল। কীভাবে এ পোকা ডেকে উঠল, কিছুতেই বুঝে উঠতে পারেনি ছেলেটা। ক্রমাগত নির্দেশ আসতে শুরু করল ঝিঁঝিঁ পোকাদের মাধ্যমে। ঠিক কোন ঠিকানায় নিয়ে চলল তাকে এই পোকারা?

জানার জন্য পড়তে হবে ঝিঁঝিঁ।

পর্যালোচনা ও রেটিং

0 মোট 5.0 -এ
(0 পর্যালোচনা)
এই বইয়ের জন্য এখনও কোন পর্যালোচনা নেই

সংশ্লিষ্ট বই

বই সংক্রান্ত জিজ্ঞাসা (0)

প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য

অন্যান্য প্রশ্নাবলী

কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি