কলিকাতার নুকোচুরি

(0 পর্যালোচনা)
লিখেছেন/সম্পাদনা করেছেন
Tekchand Thakur Junior
প্রকাশক আখরকথা

মূল্য
₹299.00
পরিমাণ
মোট দাম
শেয়ার করুন

কলিকাতার নুকোচুরি 

শ্রীটেকচাঁদ ঠাকুর জুনিয়ার প্রণীত 

সম্পাদনা ও টীকা : কৌশিক মজুমদার 

টেকচাঁদ ঠাকুর জুনিয়ার ওরফে চুনীলাল মিত্র ১৮৬৯ সালে 'কলিকাতার নুকোচুরি' প্রকাশ করলেও তা লেখা হয়েছিল ১৮৬৫-তে। ভদ্রলোক সাহিত্যসেবী ছিলেন না। হয়ত তাঁর এই বই লেখার ইচ্ছেও ছিল না, বা লিখলেও ছাপানোর আগ্রহ ছিল না। লেখা আর প্রকাশের মধ্যে চার বছরের তফাৎ দেখে সেটাই মনে হওয়া স্বাভাবিক। কিন্তু আচমকা চুনীলাল খেপেই বা গেলেন কেন? উত্তর লুকানো আছে হুতোমের 'রেলওয়ে' নকশায়। এখানে একেবারে প্যারীচাঁদের ভাষা নকল করে হুতোম তাঁর বাবা ও শ্বশুর দুইজনকেই অপমান করেন। প্যারীচাঁদের নাম হয় প্রেমানন্দ ও চুনীলালের শ্বশুর কোন্নগরের বিখ্যাত ব্রাহ্ম শিবচন্দ্র দেবের নাম রাখা হয় জ্ঞানানন্দ। উল্লেখ্য শিবচন্দ্র ব্রাহ্মসমাজপতি হওয়ায় তাঁকে নানা জায়গায় জ্ঞান বিতরণ করতেই হত। কিন্তু তার পরেও চুনীলাল এই বই ছাপতেন না, যদি না 'আপনার মুখ আপুনি দেখ'-র লেখক ভোলানাথ মুখোপাধ্যায়ের উসকানি থাকত। ভোলানাথ 'আপনার মুখ' লিখে কালীপ্রসন্নকে ব্ল্যাকমেল করতে গেছিলেন... বাকিটা বইতে।

পর্যালোচনা ও রেটিং

0 মোট 5.0 -এ
(0 পর্যালোচনা)
এই বইয়ের জন্য এখনও কোন পর্যালোচনা নেই

সংশ্লিষ্ট বই

বই সংক্রান্ত জিজ্ঞাসা (0)

প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য

অন্যান্য প্রশ্নাবলী

কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি