কৃষ্ণ-দ্রৌপদী

(0 পর্যালোচনা)
লিখেছেন/সম্পাদনা করেছেন
দেবাশিস পাঠক
প্রকাশক গাঙচিল

মূল্য
₹450.00
পরিমাণ
মোট দাম
শেয়ার করুন

কৃষ্ণ-দ্রৌপদী 

দেবাশিস পাঠক 

 প্রচ্ছদ : বিপুল গুহ 

কৃষ্ণ এবং কৃষ্ণা, দু'জনেই মহাভারতীয় চরিত্র। আপাতদৃষ্টিতে তাঁদের পরম নৈকট্য, দারুণ সখ্য। দ্রৌপদী বিপদে পড়লেই সাহায্য চেয়েছেন কৃষ্ণের। কৃষ্ণও সাধ্যমতো সাহায্য করেছেন তাঁর প্রিয় সখীকে। কিন্তু এই প্রত্যাশা, সহযোগিতা, সহমর্মিতার অন্তরালে কি প্রবাহিত অন্য কোনও স্রোত? গাত্রবর্ণের নিরিখে দু'জনেই অ-গৌরাঙ্গ। আর্য নরনারীর স্বাভাবিক গাত্রবর্ণ নয় তাঁদের। উভয়ের মধ্যে হাইফেনের মতো অবস্থান যাঁর, সেই অর্জুনও অ-শ্বেতাঙ্গ। কৃষ্ণ এবং দ্রৌপদীর জন্মকাহিনীও সরল স্বাভাবিক নয়। সেখানেও রয়েছে অলৌকিক আড়াল কিংবা অতিলৌকিক কর্মকাণ্ড। তবে কি সেই সূত্রে দু'জনেই কৌমপরিচয়ের ভিত্তিতে অভিন্ন গোষ্ঠীর ব্যক্তি আর এটাই তাঁদের পারস্পরিক সম্পর্ক-রসায়নের মুখ্য উপকরণ? না কি অন্য কোনও ইশারা লেপ্টে আছে তাঁদের সম্পর্কে? চেনা ছকের বাইরে অন্য কোনও ভালবাসার গোপন বাসা সেখানে? না কি স্রেফ রাজনৈতিক উদ্দেশ্য পূরণ করবেন বলেই এঁরা একে অন্যকে ব্যবহার করেছেন, বদলে দিয়েছেন সমকালীন ভারতবর্ষের রাজনৈতিক চিত্র। এমন সব অনালোচিত প্রসঙ্গ আলোচিত এই বইয়ের পাতায় পাতায়। প্রতিটি সিদ্ধান্তবাক্য ইতিহাসের সূত্র আর মান্যপাঠ দ্বারা সমর্থিত। উত্তর খোঁজার অবকাশে আলোচিত আরও অনেক না-জানা কথা, অচেনা প্রসঙ্গ। 'মহাভারত'-এর নতুন পাঠ নয়, ব্যাসরচিত 'মহাভারত'-এর মূল পাঠে এ এক নতুন আলোকপাত। 


পর্যালোচনা ও রেটিং

0 মোট 5.0 -এ
(0 পর্যালোচনা)
এই বইয়ের জন্য এখনও কোন পর্যালোচনা নেই

সংশ্লিষ্ট বই

বই সংক্রান্ত জিজ্ঞাসা (0)

প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য

অন্যান্য প্রশ্নাবলী

কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি