ক্ষুদ্রাণু
দেবব্রত দাস
প্রচ্ছদ : আশিস ভট্টাচার্য
জম্মু-কাশ্মীর, ভারতের এই রাজ্যটিকে ঘিরে ভারত-পাকিস্তানের মধ্যে বিবাদ সুদীর্ঘকালের। অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে পরিবেষ্টিত এই রাজ্যের আড়ালে লুকিয়ে আছে এক বিশাল বারুদের স্তূপ। মাঝে মধ্যেই সেই স্তূপে অগ্নিসংযোগ হয়ে ঘটে যায় একের পর এক বিস্ফোরণ। ২০১৯ সালের ৫ই আগস্ট ভারত সরকার এই রাজ্যের ওপর থেকে আর্টিকেল ৩৭০ এবং ৩৫-এ বাতিল করার পর থেকে রাজ্যের নানান জায়গায় শুরু হয় অশান্তি। এরই মধ্যে খবর আসে, বিপুল মাত্রায় অস্ত্র চোরাপথে কাশ্মীরে প্রবেশ করছে। বিষয়টির তদন্তভার দেওয়া হয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনআইএ বা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির অফিসার রণজয় ভৌমিককে। তদন্তে নেমে উদ্ঘাটিত হতে থাকে একের পর এক তথ্য। নাম উঠে আসে এক ভারতীয় বিজ্ঞানীর। অথচ কোন সন্ত্রাসবাদী সংগঠন এইসব কর্মকাণ্ডের পিছনে রয়েছে বা তাদের পরিকল্পনা কী সেসব কিছুই জানা যায় না। শেষ পর্যন্ত কি রণজয় জানতে পারবে, যে তার দেশের জন্য কোন্ মহাবিপদ অপেক্ষা করে আছে? পারবে কি দেশকে সেই বিপদের হাত থেকে বাঁচাতে?
লেখক পরিচিতি :
জন্ম ৩০শে মার্চ ১৯৯৮, কলকাতায়। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জুওলজিতে স্নাতক। একাডেমি অফ ফাইন আর্টস থেকে কমার্শিয়াল আর্ট নিয়ে পড়াশোনা করেন। এরপর অ্যানিমেশন ও ভিএফএক্স নিয়ে ডিপ্লোমা করে বর্তমানে হায়দ্রাবাদে একটি নামি কোম্পানিতে স্ত্রী-ডি আর্টিস্ট হিসেবে কর্মরত। অবসরে বিভন্ন মাধ্যমে ছবি আঁকা এবং ছবি তোলাও লেখকের নেশা। শহরের কয়েকটি নামি প্রদর্শনীতেও জায়গা করে নিয়েছে ওনার তোলা কয়েকটি ছবি। জন্ম ৩০শে মার্চ ১৯৯৮, কলকাতায়। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জুওলজিতে স্নাতক। একাডেমি অফ ফাইন আর্টস থেকে কমার্শিয়াল আর্ট নিয়ে পড়াশোনা করেন। এরপর অ্যানিমেশন ও ভিএফএক্স নিয়ে ডিপ্লোমা করে বর্তমানে হায়দ্রাবাদে একটি নামি কোম্পানিতে থ্রী-ডি আর্টিস্ট হিসেবে কর্মরত। অবসরে বিভন্ন মাধ্যমে ছবি আঁকা এবং ছবি তোলাও লেখকের নেশা। শহরের কয়েকটি নামি প্রদর্শনীতেও জায়গা করে নিয়েছে ওনার তোলা কয়েকটি ছবি। জন্ম ৩০শে মার্চ ১৯৯৮, কলকাতায়। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জুওলজিতে স্নাতক। একাডেমি অফ ফাইন আর্টস থেকে কমার্শিয়াল আর্ট নিয়ে পড়াশোনা করেন। এরপর অ্যানিমেশন ও ভিএফএক্স নিয়ে ডিপ্লোমা করে বর্তমানে হায়দ্রাবাদে একটি নামি কোম্পানিতে খ্রী-ডি আর্টিস্ট হিসেবে কর্মরত। অবসরে বিভন্ন মাধ্যমে ছবি আঁকা এবং ছবি তোলাগু লেখকের নেশা। শহরের কয়েকটি নামি প্রদর্শনীতেও জায়গা করে নিয়েছে ওনার তোলা কয়েকটি ছবি।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি