মন এবং জড়বস্তু : এরউইন শ্রডিঙ্গার

(0 পর্যালোচনা)
লিখেছেন/সম্পাদনা করেছেন
পঙ্কজ কুমার চট্টোপাধ্যায়
প্রকাশক লালমাটি

মূল্য
₹200.00
পরিমাণ
মোট দাম
শেয়ার করুন

মন এবং জড়বস্তু 

এরউইন শ্রডিঙ্গার 

ভাষান্তর : পঙ্কজকুমার চট্টোপাধ্যায় 

এরউইন শ্রডিঙ্গার-এর “Mind and Matter”-এর বাংলা অনুবাদ “মন এবং জড়বস্তু”।

সার- সংক্ষেপ : 

“সবচেয়ে বেদনাদায়ক বিষয় হলো, এই বিশাল মহাজাগতিক নাট্যমঞ্চের অর্থ ও পরিধি নিয়ে আমাদের প্রশ্নগুলোর প্রতি বৈজ্ঞানিক গবেষণার সম্পূর্ণ নীরবতা। আমরা যত মনোযোগ দিয়ে এর দিকে তাকাই, ততই একে উদ্দেশ্যহীন ও অর্থহীন বলে মনে হয়। চলমান এই দৃশ্যপটটি কেবল তখনই অর্থবহ হয়ে ওঠে যখন কোন মন একে পর্যবেক্ষণ করে। কিন্তু এই সম্পর্ক নিয়ে বিজ্ঞান যা বলে তা স্পষ্টতই অযৌক্তিক: যেন মন কেবল সেই দৃশ্যপটটিরই সৃষ্টি যা সে এখন পর্যবেক্ষণ করছে, এবং সূর্য যখন শেষমেশ শীতল হয়ে যাবে ও পৃথিবী বরফ-তুষারের মরুভূমিতে পরিণত হবে, তখন সেই মনেরও বিলুপ্তি ঘটবে।” (চতুর্থ অধ্যায়)

“আমার মনে হয়, আমাদের মন যা নিজে সৃষ্টি করে, তার ওপর সেই সৃষ্টির কোনো স্বৈরাচারী ক্ষমতা থাকতে পারে না—না তাকে সামনে নিয়ে আসার ক্ষমতা, আর না তাকে নিশ্চিহ্ন করে ফেলার ক্ষমতা। তবে আমি নিশ্চিত, আপনাদের কেউ কেউ একে হয়তো অতীন্দ্রিয়বাদ বা 'মিস্টিসিজম' বলে অভিহিত করবেন। তাই, ভৌত তত্ত্ব যে সর্বদা আপেক্ষিক—অর্থাৎ তা যে কিছু মৌলিক অনুমানের ওপর নির্ভরশীল—সেই সত্যটি স্বীকার করে নিয়েও আমরা সম্ভবত এ কথা জোর দিয়ে বলতে পারি যে, বর্তমান পর্যায়ে ভৌত তত্ত্ব জোরালোভাবে ইঙ্গিত দেয় যে সময়ের দ্বারা মনকে ধ্বংস করা সম্ভব নয়।” (পঞ্চম অধ্যায়)

 বিশ্বচিত্রের রচয়িতা মন কে পদার্থবিজ্ঞানীদের ভাষায় ‘জ্ঞাতা’র রূপ দেওয়া যায় আর বাকি দৃশ্যমান বিশ্বকে ধারণা করা যায় ‘জ্ঞাতব্য’ রূপে, যা হলো ‘জড়বস্তু’ সমন্বিত বস্তুনিষ্ঠ জগৎ। ‘জ্ঞাতা’ হচ্ছে অনুভব এবং চিন্তন শক্তির অধিকারী ‘আমি’ বা মন। আর এই ‘আমি’ কেই এখনও খুঁজে পায়নি পাশ্চাত্য বিশ্ব। শ্রডিঙ্গার এই উদ্দেশ্যে শরণাপন্ন হয়েছেন ‘উপনিষদের’ ধারণা মনের একত্ববাদে।

পর্যালোচনা ও রেটিং

0 মোট 5.0 -এ
(0 পর্যালোচনা)
এই বইয়ের জন্য এখনও কোন পর্যালোচনা নেই

বই সংক্রান্ত জিজ্ঞাসা (0)

প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য

অন্যান্য প্রশ্নাবলী

কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি