না-মানুষের কাহিনী
নারায়ণ সান্যাল
[আচমকা মুখ ফস্কে বেরিয়ে গেল আমার।
একটা প্রশ্নবোধক জিজ্ঞাসা। নিতান্ত কথার কথা। অথবা বলা যায় ওর উচিত ছিল বলা 'আজ্ঞে না, চাই না কিছু' অথবা 'মাপ করবেন, বুঝতে পারিনি' কিম্বা কিছুই না বলে নিঃশব্দে কেটে পড়া। অন্তত মনুষ্য-ভদ্রতায় তাই বলে। কারও ঘরে উকি দিতে গিয়ে ধরা পড়লে একটু সংকোচ, একটু অপ্রস্তুত ভাব প্রত্যাশিত। কিন্তু ও ব্যাটা ওর সারমেয় বুদ্ধিতে উলটো বুঝলো। যেন আমি বলেছি, 'এই যে! বাইরে কেন? আসুন। ভিতরে আসুন।'
ও নাক দিয়ে ঠেলে দরজাটা হাট করে খুলে দিল। ঢুকল না কিন্তু। দোরগোড়ায় দাঁড়িয়েই লেজটিকে তুরতুর করে নাড়তে থাকে। আমার দিকে এক জোড়া উজ্জ্বল চোখের দৃষ্টি মেলে। যেন নীরবে বলছে, 'বলছেন? ভিতরে আসতে?']
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি