নিমকাঠি

(0 পর্যালোচনা)
লিখেছেন/সম্পাদনা করেছেন
দেবল চক্রবর্তী

মূল্য
₹150.00
ক্লাব পয়েন্ট: 10
সংস্করণ
পরিমাণ
মোট দাম
শেয়ার করুন

নিমকাঠি 

দেবল চক্রবর্তী 

ডেভলপমেন্ট কনসালটেন্ট ইন্সট্রুমেন্টেশনের চিফ ইঞ্জিনীয়ার দেবল চক্রবর্তী। যাদবপুর ইউনিভার্সিটির কৃতি ছাত্র। সাহিত্যের প্রতি অনুরাগ ছাত্র অবস্থা থেকেই। শুধুমাত্র বাংলা নয় ইংরাজী সাহিত্যের প্রতি ও রয়েছে তাঁর গভীর প্রেম। কলম ও বই তাঁর জীবন-সঙ্গী। সাহিত্য তৃষ্ণা থেকেই তিনি আজ সাহিত্যিক। কর্মসূত্রে ঘুরেছেন পৃথিবীর বহুদেশে। তাঁর একাধিক লেখায় বিদেশের নানা ঘটনার উপস্থিতি সুস্পষ্ট। 

তাঁর প্রথম প্রকাশিত পরপর দুটি মনছোঁয়া ও বিপুল প্রশংসিত উপন্যাস --"নন্দিন" ও" নাভি"। তারপর ছেটগল্প সংকলন-- "দু ডজন গল্প"। ছোটগল্পেও তাঁর অবাধ বিচরণ। একে একে প্রকাশিত হতে শুরু করল তিনকাহন, কেঁচো, আরো দুডজন ইত্যাদি গ্রন্থ। তাঁর প্রায় সব লেখাই পাঠকের চাহিদা পূরণ কবতে পূর্ণমুদ্রিত হয়েছে। বহু নামী পত্র-পত্রিকায় নিয়মিত লেখেন। তিনি বাংলা ছাড়াও ত্রিপুরা দৈনিক সংবাদপত্রে লেখেন। আসামের বহুল প্রচারিত সংবাদপত্র প্রান্তজ্যোতি পত্রিকায় নিয়মিত লেখেন। প্রন্তজ্যোতি পত্রিকা তাঁকে শ্রেষ্ঠ লেখকের সম্মানে ভূষিত করেছেন।  

দেবলের "নিমকাঠি" উপন্যাসটি মিষ্টি- মধুর ভালোবাসা, পাওয়া-না পাওয়া, হাসি-কান্না, জীবনের ওঠা-পড়া, উচ্চাকাঙ্খা, কোনটা ঈপ্সিত এই দ্বিধা-দ্বন্দু নিয়ে তৈরী। অত্যন্ত মনোগ্রাহী, সংবেদনশীল উপন্যাসটি পড়া শুরু করলে শেষ না করে ওঠা যাবে না একথা আগাম বলা যেতেই পারে। 

ডঃ সুহৃদ দে 

সিনিয়র রিসার্চ এসোসিয়েট নাসা- এমিস রিসার্চ সেন্টার, ক্যলিফোর্নিয়া।

পর্যালোচনা ও রেটিং

0 মোট 5.0 -এ
(0 পর্যালোচনা)
এই বইয়ের জন্য এখনও কোন পর্যালোচনা নেই

বই সংক্রান্ত জিজ্ঞাসা (0)

প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য

অন্যান্য প্রশ্নাবলী

কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি