নিপাত নিয়তির পূর্ণতায় : অরূপ রতন সমাজদার

(0 পর্যালোচনা)
লিখেছেন/সম্পাদনা করেছেন
অরূপ রতন সমাজদার
প্রকাশক বৈভাষিক

মূল্য
₹550.00
পরিমাণ
মোট দাম
শেয়ার করুন

নিপাত নিয়তির পূর্ণতায় 

অরূপ রতন সমাজদার 

"পিছনের আলো তাঁর শরীরের আড়ালে থাকায় ভদ্রলোককে প্রায় একটি ছায়ামূর্তির মতো লাগছে। তবে এইটুকু বুঝতে অসুবিধা হচ্ছে না যে ওঁর বাঁ হাত পাশে টেবিলের ওপর ভর দেওয়া এবং ডান হাতে ক্ষীণ আলোতেও চকচক করছে একটি রিভলভার। তাতে মৃদু কম্পন থাকলেও নল তাক করা আছে ফারুকের দিকে।"

---------------------------

একদা কল্লোলিনী তিলোত্তমা। আজ হারানো প্রাসঙ্গিকতা ও বিস্মৃত আদর্শের ছায়ালোক। এই শহরে এক নিখোঁজ যুবকের সন্ধানে পথে নেমেছে ফারুক সিদ্দিকি। কিন্তু এই অনুসন্ধান অচিরেই তাকে টেনে নিয়ে যায় চেনা থেকে অচেনায়, অলিগলি থেকে অট্টালিকা, আবার কখনও বর্তমান থেকে ইতিহাসে। এই তদন্তের নিষ্পত্তির জন্য ফারুককে ভূতকালের জঠরে হাত ঢুকিয়ে সত্যকে টেনে আনতে হবে। অর্থ, ক্ষমতা ও ব্যক্তিজীবনের গোপন সংযোগ ক্রমে যত স্পষ্ট হয়ে উঠবে, ততই অস্পষ্ট হয়ে উঠবে ন্যায়, নৈতিকতা ও বিচারের ধারণা। এই উপন্যাস ইতিহাসের সন্ধ্যালোকে টিকে থাকা অবক্ষয়ের আখ্যান।

পর্যালোচনা ও রেটিং

0 মোট 5.0 -এ
(0 পর্যালোচনা)
এই বইয়ের জন্য এখনও কোন পর্যালোচনা নেই

সংশ্লিষ্ট বই

বই সংক্রান্ত জিজ্ঞাসা (0)

প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য

অন্যান্য প্রশ্নাবলী

কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি