ও আমার পছন্দপুর : অমর মিত্র

(0 পর্যালোচনা)
লিখেছেন/সম্পাদনা করেছেন
অমর মিত্র
প্রকাশক দে'জ পাবলিশিং

মূল্য
₹350.00
পরিমাণ
মোট দাম
শেয়ার করুন

ও আমার পছন্দপুর 

অমর মিত্র 

"তাদের প্রাত্যহিক রুট ছিল পাইকপাড়া, নর্দার্ন এভিনিউ, দমদম রোড, চিড়িয়ামোড় দিয়ে বিটি রোড ধরে টালা জলাধারের পাশ দিয়ে ফিরে আসা। মাঝে একটু দাঁড়িয়ে চা খাওয়া। জানালা খোলা। হু-হু করে হাওয়া ঢুকত। শীত হলে জানলা তুলে দিতে হত। অতনু তাকে পাহাড় দেখাতে নিয়ে যাবে। পছন্দপুরের পাহাড়, দার্জিলিং পাহাড়। চ অতনু চ, কবে যাবি?

অতনু বলত, ইয়েস দার্জিলিং ভায়া পছন্দপুর। অতনু খুব ইংরেজি বলতে চাইত। বলেও ফেলত। শম্ভুকে বলত, ইংরেজি বলতে শেখ শম্ভু, ভবিষ্যতে কাজে লাগবে। অতনু না মরে গেলে ইংরেজি শিখেই যেত শম্ভু। অতনু গাড়ি চালাতে চালাতে ইংলিশ বলতে চাইত। শম্ভু ইয়েস নো ভেরি গুড করে জবাব দিত। শম্ভুর খুব ইচ্ছে ছিল দার্জিলিং যায়। রাজেশ খান্না, শর্মিলা ঠাকুরের আরাধনা সিনেমা দেখেছে সবে। অমনি যাবে টয় ট্রেনের পাশাপাশি হিলম্যান গাড়ি নিয়ে। মেরে স্বপ্নো কি রানি কব আয়েগা তু? মাউথ অর্গান বাজাবে শম্ভু। তা হয়নি, বরং গাড়িটা গেল। সেই মুখ থুবড়ে পড়া ধুলোয় ঢাকা, ঝড়ঝড়ে হয়ে যাওয়া হিলম্যান কতদিন পড়ে ছিল থানার সামনে। কেউ আনতে যায়নি। শম্ভু সপ্তাহে একবার অন্তত দেখতে যেত। থানা বেশ দূরে ছিল। চিৎপুর। গঙ্গার ধারে। ধুলোয় ঢাকা হিলম্যান। সামনেটা দুমড়ে শেষ হয়ে গিয়েছিল। শম্ভুর মনে হত ভিতরে বসে আছে অতনু। এরপর ধীরে ধীরে শম্ভুর যাওয়া কমে গেল। হিলম্যান একদিন লোহা-লক্কড় হয়ে কোথায় চলে গেল। পছন্দপুরে? এসবই এই শহরের শীত কালের কথা। অতনু রায়ের কথা শীতেরই কথা। আমরা তার কথা আবার শুনব শম্ভুর মুখে। সেই হিলম্যান গাড়ি ছুটছে পাহাড়ের পাশ দিয়ে। পছন্দপুরের পাশ দিয়ে। সেই পাহাড় বরফে ছেয়ে আছে। পাহাড়ের গায়ের সব গাছের পাতা ঝরে গেছে। সব যেন নিঃস্ব হয়ে দাঁড়িয়ে আছে। শীতকাল ওকেই বলে। পাহাড়ের গায়ে একটি বাড়ি, বরফে ছেয়ে আছে। বাড়ির সামনের হিলম্যান গাড়িটিও বরফে ঢাকা পড়ে গেছে...। অতনু বলেছিল, যাবি শম্ভু, যাবি তো বল।.."

পর্যালোচনা ও রেটিং

0 মোট 5.0 -এ
(0 পর্যালোচনা)
এই বইয়ের জন্য এখনও কোন পর্যালোচনা নেই

সংশ্লিষ্ট বই

বই সংক্রান্ত জিজ্ঞাসা (0)

প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য

অন্যান্য প্রশ্নাবলী

কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি