অন্য চোখে উত্তম
সম্পাদনা : সঞ্জয় মুখোপাধ্যায়
শতবর্ষে উত্তমকে যখন বাঙালির ‘ম্যাটিনি আইডল’ হিসেবে ফিরে দেখা হচ্ছে, তখন এই বইয়ের উদ্দেশ্য একটু অন্যরকম—পরিচিত উত্তমের আড়ালে থাকা অচেনা মানুষটিকে খুঁজে দেখা। তাঁর নিজের কথা, ভাই, বন্ধু, সহকর্মী, সহশিল্পী ও নায়িকাদের স্মৃতির মধ্য দিয়ে সেই উত্তমকে আবিষ্কারের চেষ্টা করা হয়েছে এখানে।
এই বইয়ে আছে উত্তম প্রসঙ্গে সৌমিত্রের সাক্ষাৎকার, মিঠুন চক্রবর্তীর অনুভব, সুচিত্রা থেকে মাধবী—বিভিন্ন শিল্পীর স্মৃতিচারণ।
উত্তমের জীবন শুধু সিনেমার ইতিহাস নয়, আত্মনির্মাণেরও এক অনন্য পাঠ। ব্যর্থতার পরেও কীভাবে নিজের উপর বিশ্বাস রাখা যায়, প্রত্যাখ্যানকে কীভাবে শক্তিতে পরিণত করা যায়, এবং স্বপ্নকে কীভাবে অধ্যবসায়ের মাধ্যমে অর্জন করা যায়—তাঁর জীবন তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত।
পর্দায় উত্তম ছিলেন স্বপ্নের নায়ক; পর্দার বাইরে তিনি ছিলেন সেই স্বপ্নকে অর্জন করার এক অক্লান্ত যোদ্ধা। এই বই সেই দ্বিতীয় উত্তমকে চিনতে ও জানতে একটি ছোট্ট জানালা খুলে দিতে চায়।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি