অন্য ঋত্বিক
আবীর মজুমদার সম্পাদিত
ঋত্বিক শুধু চিত্রপরিচালক নন। একজন নাট্যকার, কবি, সাহিত্য ও সংস্কৃতির নানা অঙ্গে তাঁর সাবলীল বিচরণ। তিনিই তাই বলেছিলেন, যদি চলচ্চিত্রের থেকে ভালো কোনো মাধ্যম পান, তাহলে তিনি লাথি মেরে সিনেমা ছেড়ে চলে যাবেন, কিন্তু কেন একথা বলেছিলেন? কোথায় যেতে চাইতেন? অন্তহীন সৃজনী শক্তি নিয়ে তিনি চাইতেন শিল্পকলার সমস্ত আঙ্গিকে ঘোরাফেরা করে প্রচলিত ফর্ম ভেঙে নতুনের অন্বেষণ। সেই ঋত্বিক আদ্যন্ত শিল্পী, তাঁকে আলাদা করে কোনো রূপে আটকে দেখা যায় না। ঋত্বিকের সেই অন্য রূপ যা আজও বহুল প্রচলিত ঋত্বিকের আড়ালে অবগুণ্ঠিত, তারই অন্বেষণে এই বইতে সংকলিত হল বহু বিশিষ্ট কলমে মনোজ্ঞ বিশ্লেষণ, যা আমাদের চিনিয়ে দেবে এক অন্য ঋত্বিক।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি