উত্তম অন্বেষণ : কেন অনন্য - নির্মোহ বিশ্লেষণ
বোধিসত্ত্ব সঞ্জয়
কেন উত্তম মহানায়ক,একটার পর একটা প্রবন্ধে চলচ্চিত্র বিজ্ঞানের সূত্র ধরে ধরে তারই বিশ্লেষণ,পাশাপাশি তাঁর নায়িকা, সহ অভিনেতা এবং হলিউডের প্রখ্যাত অভিনেতাদের সঙ্গে উত্তমকুমারের অভিনয়ের তুলনামূলক আলোচনা করেছেন বিশিষ্ট চলচ্চিত্র সমালোচক বোধিসত্ত্ব সঞ্জয়।এছাড়াও উত্তম কীভাবে বাঙালি সংস্কৃতির প্রতিভূ হয়ে আজও হিসেবে জনপ্রিয়তার শীর্ষে,তারও ব্যাখ্যা রয়েছে।এই বইতে ম্যাটিনি আইডল উত্তমকুমারের স্টারডমের সমাজতাত্ত্বিক ও মননশীল আলোচনা, যা আগে কখনও কোনও বাংলা বইতে হয় নি।
এই বইতে প্রচলিত উত্তম-স্তুতির চেনা পথ পরিহার করে, তাঁর অভিনয়ের জ্যামিতি, চিত্রনাট্য নির্বাচনের নিজস্ব ধরণ এবং সমকালীন সমাজ-বাস্তবতার নিরিখে তাঁর অভিনয়-শৈলীকে একদম নতুন লেন্স বা অন্য চোখে দেখার চেষ্টা করা হয়েছে। এই বই কেবল একজন তারকার জীবনপঞ্জি নয়, বরং বাঙালি সংস্কৃতির এক অমোঘ সন্দর্ভ বা অভিনয় শৈলীর ব্যাকরণের আলোকে উত্তম কুমারকে নতুনভাবে পড়ার এবং বোঝার আমন্ত্রণ।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি