পঞ্চকন্যা (১)

(0 পর্যালোচনা)
লিখেছেন/সম্পাদনা করেছেন
সংগ্রহ

মূল্য
₹325.00 ₹350.00 -7%
ক্লাব পয়েন্ট: 10
সংস্করণ
পরিমাণ
মোট দাম
শেয়ার করুন

নবকল্লোলের পঞ্চকন্যা ১ 

(মহাশ্বেতা দেবী, নবনীতা দেব সেন, সুচিত্রা ভট্টাচার্য, সর্বাণী মুখোপাধ্যায়, কাবেরী রায়চৌধুরী) 

নবকল্লোল পত্রিকার ৫৭ বছরের রত্নখনি থেকে পাঁচজনের উপন্যাস নির্বাচন করা মুখের কথা নয়। কত বিচিত্র রকমের উপন্যাস স্বনামধন্য সাহিত্যিকরা লিখেছেন, তার শেষ নেই। সেই সম্ভার থেকে পাঁচটি উপন্যাস নির্বাচন করা হয়েছে স্বাদের ভিন্নতার কথা মনে রেখে। অবশ্য প্রথমে শুধুমাত্র কন্যাদের লেখা আলাদা করে বেছে নেওয়ার পরিকল্পনা ছিল না, কিন্তু সংকলনের কাজ করতে গিয়ে দেখা গেল সূক্ষ্ম অনুভূতির নিরিখে বিচার করলে কন্যাদের উপন্যাসগুলিই উঠে আসছে। তখনই এই অভিনব উদ্যোগটা বাস্তবায়িত করার কথা মনে হল। সদ্য প্রয়াত প্রবীণ সাহিত্যিক মহাশ্বেতা দেবীর উপন্যাসে 'প্রতি চুয়ান্ন মিনিটে' মহিলাদের সমস্যা ও অপমান প্রতিফলিত হয়েছে। সেই সময় এই লেখাটি যথেষ্ট আলোড়ন তুলেছিল ও জনপ্রিয়তা লাভ করেছিল। নবনীতা দেব সেনের উপন্যাস 'একটি ইতিবাচক প্রেম কাহিনী' প্রেমের উপাখ্যান সেইটা নামকরণ থেকেই পাঠক বুঝতে পারবেন। সুচিত্রা ভট্টাচার্যের 'এই আকাশের নীচে' একটি সুখপাঠ্য সামাজিক উপন্যাস। সর্বাণী মুখোপাধ্যায় দীর্ঘদিন ধরে শারদীয়া নবকল্লোলের পাঠকদের একটি করে আকর্ষণীয় উপন্যাস উপহার দিয়ে এসেছেন। 'বসন্তবেলা' একটি রোমান্টিক কাহিনি যা পাঠকদের আনন্দ দেবে। কাবেরী রায়চৌধুরী আধুনিক যুগের এক ব্যতিক্রমী লেখিকা যিনি তাঁর বলিষ্ঠ কলমগুণে পাঠককুলের মন জয় করে চলেছেন। তাঁর লেখাগুলির জনপ্রিয়তার কারণ বিভিন্ন ধরনের সাহসী বিষয় নির্বাচন ও সর্বোপরি আকর্ষণীয় কাহিনি। 'ছুঁয়ে থাকো' তাঁর এমনই একটি রচনা। আমরা নিশ্চিত 'নবকল্লোলের পঞ্চকন্যা' একটি উল্লেখযোগ্য গ্রন্থ হিসাবে বিবেচিত হবে এবং পাঠযোগ্যতার বৈশিষ্টে রমণীয় হয়ে উঠবে।

পর্যালোচনা ও রেটিং

0 মোট 5.0 -এ
(0 পর্যালোচনা)
এই বইয়ের জন্য এখনও কোন পর্যালোচনা নেই

বই সংক্রান্ত জিজ্ঞাসা (0)

প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য

অন্যান্য প্রশ্নাবলী

কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি