পঞ্চকেদার-সপ্তবদ্রী-পঞ্চপ্রয়াগের পথে
ড. সমুদ্র বসু
পর্যটনের স্বর্গরাজ্য উত্তরাখণ্ড এক অপার বিস্ময়। যেখানে প্রকৃতি আর আধ্যাত্মিকতার সুষ্ঠু সহাবস্থান। বৈচিত্র্যময় উত্তরাখণ্ড খালি হাতে ফেরায় না কাউকেই। স্বর্গরাজ্য অবারিত দ্বার সকলের জন্য। হরিদ্বার, হৃষিকেশ, দেবপ্রয়াগ, রুদ্রপ্রয়াগ, যোশীমঠ, কেদারনাথ, বদ্রীনাথ ইত্যাদি মিলে এক আশ্চর্য জগৎ। যার টানে বারবার আসতেই হয় এখানে। এই বইতে রয়েছে সেই আশ্চর্য দুনিয়ার সন্ধান। রয়েছে পঞ্চকেদার অর্থাৎ কেদারনাথ, তুঙ্গনাথ, মদমহেশ্বর, রুদ্রনাথ ও কল্পেশ্বর মহাদেবের উদ্দেশ্যে যাত্রার খুঁটিনাটি। আবার রয়েছে সপ্তবদ্রী অর্থাৎ আদিবদ্রী, ধ্যানবদ্রী, যোগবদ্রী, বদ্রীবিশাল, যোগধ্যান বদ্রী, বৃদ্ধবদ্রী ও ভবিষ্যৎ বদ্রী পরিক্রমা মার্গের অভিজ্ঞতা। এই পথেই পড়বে পঞ্চপ্রয়াগের পুণ্য দর্শন- দেবপ্রয়াগ, রুদ্রপ্রয়াগ, কর্ণপ্রয়াগ, নন্দপ্রয়াগ ও বিষ্ণুপ্রয়াগ। প্রকৃতি-পুরাণ-মিথ সব মিলেমিশে একাকার এই পরিক্রমা মার্গে। যেখানে সম্পূর্ণ হয় শান্তি-আনন্দ-পরিপূর্ণতার সম্পূর্ণ বৃত্ত। রয়েছে হরিদ্বার ঋষিকেশ থেকে শুরু করে রয়েছে পঞ্চকেদার, সপ্তবদ্রী সহ আরও নানান গন্তব্য ও বিচিত্র যাত্রাপথের অভিজ্ঞতালব্ধ বিবরণ। সঙ্গে রয়েছে হোটেল, গাড়ি, ঘোড়াওয়ালার যোগাযোগ নম্বর সহ সাম্প্রতিকতম প্রয়োজনীয় তথ্যসমূহ। তাই পুরাণ-জনশ্রুতি-ইতিহাস-ভ্রমণ আর তথ্যের মিশেলে বইটি হয়ে উঠেছে সুখপাঠ্য। যা মানসভ্রমণের সার্থক নামান্তর। অতএব শুভস্য শীঘ্রম!
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি