দ্য ডার্ক সিক্রেট

(0 পর্যালোচনা)
লিখেছেন/সম্পাদনা করেছেন
দ্বীপচক্র

মূল্য
₹350.00
পরিমাণ
মোট দাম
শেয়ার করুন

দ্য ডার্ক সিক্রেট 

দ্বীপচক্র 

প্রচ্ছদ : সন্তু কর্মকার 

প্রাইভেট গোয়েন্দা নাকি পুলিশি তদন্ত? যুগ যুগ ধরে গোয়েন্দা গল্পের পাঠক এবং লেখকদের কাছে এই প্রশ্নটাই বড় হয়ে দেখা দিয়েছে বিভিন্ন উপায়ে। কিন্তু ঠিকঠাক উত্তরটা আজও বোধহয় পাওয়া যায়নি। কারণ, গোয়েন্দা গল্পের এই দুটি ধারাই পাঠকদের কাছে সমান ভাবে গ্রহণযোগ্য। আর তাই, পেশায় নিজে একজন পুলিশ অফিসার হওয়া সত্ত্বেও এবারে নতুন একটা এক্সপেরিমেন্ট করলাম। একজন পুলিশ অফিসারকে যদি এমন একটা পরিস্থিতির মধ্যে ফেলে দেওয়া যায় যেখানে তিনি সাধারণ একজন মানুষ হিসেবে কাজ করবেন, তাহলে কেমন হয়? 

একটা সময়ে ঝাড়খণ্ডের দেবীপুরের তালুকদার পরিবারের প্রভাব-প্রতিপত্তি ছিল চোখে পড়ার মতো। কয়েক যুগ ধরে এই পরিবার ওই এলাকায় জমিদারি করে এসেছে। সেখানকার সাধারণ মানুষ এবং স্থানীয় ট্রাইবালদের ওপরে অত্যাচারও চালিয়ে এসেছে নির্বিচারে। যদিও তালুকদারদের সেই দাপট এখন আর নেই। বাড়ির বড় ছেলে অমিত তালুকদারের একমাত্র সন্তান আচমকাই একদিন নিরুদ্দেশ হয়ে যায়। খবর যায় লোকাল থানায়। তদন্তে নামে দেবীপুর থানার পুলিশ। এই ঘটনার কিছুদিনের মধ্যেই তালুকদার বাড়িতে আবারও বড়সড় একটা বিপর্যয় নেমে আসে। খুন হয়ে যান বাড়ির কোনও এক সদস্য। এদিকে সম্পত্তি, টাকাপয়সা নিয়ে বাড়ির ছেলেমেয়েদের মধ্যে শুরু হয় বিবাদ। তারপর কী হল? অমিতবাবুর সন্তান কি বাড়িতে ফিরে এসেছিল? খুনের তদন্তে নেমে পুলিশ কী জানতে পেরেছিল? এই ঘটনাগুলো কি আলাদা, নাকি একটা অন্যটার সঙ্গে ওতপ্রোত ভাবে যুক্ত? কিছুটা অপ্রত্যাশিত ভাবেই এসবের মধ্যে জড়িয়ে যায় বিবেক সিংহ। কিন্তু কীভাবে? ধীরে ধীরে ঘনীভূত হয় রহস্য। তদন্তে উঠে আসে একের পর এক চমকে দেওয়া তথ্যপ্রমাণ। শেষ পর্যন্ত বিবেক কি পারবে ষড়যন্ত্রের শিকড় পর্যন্ত পৌঁছে আসল অপরাধীকে গ্রেফতার করতে? প্রশ্নগুলোর উত্তর খুঁজতে নেমে এই উপন্যাস পাঠককে টেনে নিয়ে যাবে শিহরন জাগানো থ্রিলারের রোলার কোস্টার রাইডে। 

পর্যালোচনা ও রেটিং

0 মোট 5.0 -এ
(0 পর্যালোচনা)
এই বইয়ের জন্য এখনও কোন পর্যালোচনা নেই

সংশ্লিষ্ট বই

বই সংক্রান্ত জিজ্ঞাসা (0)

প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য

অন্যান্য প্রশ্নাবলী

কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি