ফারাওয়ের দেশে
শংকর লাল সরকার
রহস্য, রোমাঞ্চ আর ইতিহাসের অপূর্ব মিশেলে তৈরি ‘ফারাওয়ের দেশে’ এক অনন্য কাহিনি। ঘটনাচক্রে পূর্বদেশ মহেঞ্জোদারোর দুই ভাগ্যতাড়িত ভাইবোন ঈশান ও ঈলা হারিয়ে যায় সুদূর প্রাচীন মিশরে। ধীরে ধীরে তাদের সামনে উন্মোচিত হয় এক বিস্ময়কর পৃথিবী – দেবদেবীর কিংবদন্তি, রাজদরবারের ষড়যন্ত্র, মরুভূমির ভয়ংকর রহস্য আর ক্ষমতার নির্মম লড়াই। সেই জগতের ভিতরে একে একে এসে হাজির হন ফারাও থুতমোস, রানি অহমোসে, রাজকুমারী হাতসেপসুট। নিজ নিজ ভূমিকায় বর্ণময় হয়ে ওঠে রেহটপে, হেকারনেহ, টেটা, স্নেনখকরে, মার্ত-অটেনের মতো চরিত্রেরা। প্রাচীন পৃথিবীর দুই মহাসভ্যতার পটভূমিতে রচিত এই রুদ্ধশ্বাস কাহিনি পাঠককে নিয়ে যাবে এক বিস্ময়কর যাত্রাপথে।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি