প্রেত পঞ্চদশ

(0 পর্যালোচনা)
লিখেছেন/সম্পাদনা করেছেন
দেবাশিস পাল

মূল্য
₹350.00
পরিমাণ
মোট দাম
শেয়ার করুন

প্রেত পঞ্চদশ 

দেবাশিস পাল 

অলৌকিক, অতিপ্রাকৃত ও ভৌতিক বিষয় সম্বলিত রোমহর্ষর্ক পনেরোটি শ্রুতি নাটকের সংকলন

(নাটকগুলির শ্রুতি নাট্যরূপ QR কোড সহ) 

'প্রেত পঞ্চদশ' - পনেরোটি চিত্তাকর্ষক, রোমাঞ্চকর শ্রুতি নাটকের সংকলন। প্রেম, প্রতিহিংসা, মিলন-বিরহ, প্রগাঢ় অপত্য স্নেহ-সমস্ত মানবিক অনুভূতিই সুস্পষ্ট হয়ে উঠেছে মর্মস্পর্শী সংলাপের মাধ্যমে। আবার সেই জীবনরসের সঙ্গেই সার্থক মেলবন্ধন ঘটে গেছে আশ্চর্য অলৌকিকতার। 'প্রাকৃত' আর 'অপ্রাকৃত'-এই দুই জগতের এ যেন বিস্ময়কর যুগলবন্দী।

আত্মার মৃত্যু পরবর্তী অবস্থা ও অবস্থান অস্পষ্ট কুয়াশার আস্তরণে সদা আচ্ছাদিত। কিন্তু বিদ্যুৎ চমকের মতোই সেই অজ্ঞাত জগতের কিছু ঝলক-আলোড়িত করে যায় আমাদের অন্তরাত্মাকে। নাট্যকারের বেশ কিছু চেনা মানুষের তেমনই রোমহর্ষক অভিজ্ঞতা-হয়ে উঠেছে এই মনোগ্রাহী রচনাগুলির মুখ্য অবলম্বন। 

লেখক পরিচিতি : 

নাট্যকারের বাচিক শিল্প চর্চার চার দশক পূর্তি উপলক্ষ্যেই প্রকাশিত হলো এই অলৌকিক রসাশ্রিত শ্রুতিনাট্য সংকলন। 

দেবাশিস পালের জন্ম ১৯৬৩ সালের, ১০ই এপ্রিল। স্কটিশ চার্চ কলেজের সাম্মানিক স্নাতক। স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে। 'পাঠভবন' বিদ্যালয়ের বাংলা বিভাগের সহ শিক্ষক পদ ও নানা প্রশাসনিক দায়িত্ব থেকে অবসর নিয়েছেন সম্প্রতি। সঞ্চালনা ও বাচিক অভিনয়েই নিয়োজিত থাকেন সদা সর্বদা। নাট্যকারের নিজস্ব ইউটিউব চ্যানেল 'বাকশ্রুতি'র 'শনিবারের শিহরণ' অনুষ্ঠানটিকে জনপ্রিয় করে তুলেছেন তিনি, নিরন্তর নিরলস সাধনার মাধ্যমে। 

পর্যালোচনা ও রেটিং

0 মোট 5.0 -এ
(0 পর্যালোচনা)
এই বইয়ের জন্য এখনও কোন পর্যালোচনা নেই

বই সংক্রান্ত জিজ্ঞাসা (0)

প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য

অন্যান্য প্রশ্নাবলী

কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি