রেশমকীট : সুবর্ণ বসু

(0 পর্যালোচনা)
লিখেছেন/সম্পাদনা করেছেন
সুবর্ণ বসু

মূল্য
₹400.00
পরিমাণ
মোট দাম
শেয়ার করুন

রেশমকীট 

সুবর্ণ বসু  

রেশমকীট তার মুখনিঃসৃত রেশমসূত্র দিয়েই রচনা করে নিজস্ব খোলস। তার ভিতরে সে পূর্ণতা পায়। লুপ্ত হয় তার সঙ্কোচময় চলনের ক্ষণপদ। তৈরি হয় আকাশের গন্ধ নেওয়ার ডানা। তখন সে গুটি কেটে উড়ে যায়।

কখনও কখনও যেন মানুষের জীবনের গতিপ্রকৃতিও ঠিক সেই রকম। ঘটনাবৃত্ত এবং পারিপার্শ্বিক তৈরি করে তার আবরণ। কিন্তু মানুষ আবদ্ধ থাকতে চায় না। সে বন্ধনরজ্জু কেটে বেরোতে চায়। যেমন মহাজাগতিক বস্তুরাও পেতে চায় মুক্তিবেগ, অবাধে হারিয়ে যেতে চায় মহাশূন্যে। তবে মানুষের ক্ষেত্রে সব সময় তা বড় সোজা হয় না। জটিল পৃথিবীর সঙ্কীর্ণতা মানুষকে বারবার অবিশ্বাসের কাঠগড়ায় দাঁড় করায়। কিংবা অতিরিক্ত ভালবাসায় চাপিয়ে দিতে চায় দায়ভার। নানা চরিত্র, নানা মুখ, নানা আবর্তে তৈরি হয় বহু পিছুটান, পায়ের নীচ থেকে বালি সরিয়ে নেওয়ার চোরাস্রোত। এ সবের মাঝে বড় দিশাহারা হয়ে পড়ে অনন্তবিষ্ণু। সে জানে না যে, কনকবাবু কিংবা মিসেস করের প্রত্যাশা পূরণ তার পক্ষে সম্ভব হবে কি না। আশুবাবু কেমন করে গোলাপিকে টাকা জোগাড় করে দিলেন, সে কথা কখনও ফাঁস হয়ে গেলে কি উঠে আসতে পারে তার নাম! শুভজয় আর বিদিতার দাম্পত্যে তাকে ঘিরে কোনও ফাটল তৈরি হবে না তো? উপায়ন যে জানল, অনন্তবিষ্ণু প্রতারক, সে কথাও কি ঠিক? কোনও কিছু নিয়েই আর মাথা না ঘামিয়ে বেরিয়ে পড়েছে অনন্তবিষ্ণু। শেষ পর্যন্ত কি গুটি কেটে উড়ে যেতে পারবে রেশমকীট?

প্রকাশক
আনন্দ পাবলিশার্স প্রাঃ লিঃ
৪৫, বেনিয়াটোলা লেন, কলকাতা - ৭০০০০৯
অনুসরণকারী: 36442
সর্বাধিক বিক্রীত বই

পর্যালোচনা ও রেটিং

0 মোট 5.0 -এ
(0 পর্যালোচনা)
এই বইয়ের জন্য এখনও কোন পর্যালোচনা নেই

সংশ্লিষ্ট বই

বই সংক্রান্ত জিজ্ঞাসা (0)

প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য

অন্যান্য প্রশ্নাবলী

কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি

সর্বাধিক বিক্রীত বই