সহযোদ্ধাদের চোখে মাস্টারদা
সম্পাদনা - চন্দন দাশশর্মা
মাস্টারদা-কি শুধু চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের নায়ক? না, তিনি ছিলেন এক স্বপ্নদ্রষ্টা শিক্ষক, সংগঠক ও সাধক বিপ্লবী। কারাগারে মহাভারত ও রবীন্দ্রনাথের কবিতা তাঁকে শক্তি জুগিয়েছিল। কঠোর অঙ্কের শিক্ষক হলেও ছাত্রদের কাছে ছিলেন স্নেহময় অভিভাবক। তাঁর শেষ চিঠি আজও স্বাধীনতার অমর আহ্বান।
এই গ্রন্থে অম্বিকা চক্রবর্তী, গণেশ ঘোষ, অনন্ত সিংহ, প্রীতিলতা ওয়াদ্দেদার, লোকনাথ বল, কল্পনা দত্ত-সহ তাঁর সহযোদ্ধাদের স্মৃতিকথা, জবানবন্দি ও মূল্যায়নের আলোকে উঠে এসেছে এক অন্য সূর্য সেন-যিনি শুধু অভিযানের নেতা নন, আদর্শের নির্মাতা, চরিত্রের কারিগর এবং আত্মত্যাগের জীবন্ত প্রতীক।
----------
চন্দন দাশশর্মা - জন্ম ও বেড়ে ওঠা কলকাতায়। বিজ্ঞানের ছাত্র হলেও সাহিত্যের প্রতি ছিল তার অগাধ টান। পেশাগত জীবনে একটি সংস্থার উচ্চপদে চাকুরী জীবন অতিবাহিত করলেও কবিতা লেখা ও সংস্কৃতি চর্চা করে গিয়েছেন নিরলসভাবে। এক সময়ে এসেছেন কিংবদন্তি রবীন্দ্রসংগীত শিল্পী দেবব্রত বিশ্বাসের সান্নিধ্যে। ইতিমধ্যেই তার কবিতার বই ও দেবব্রত বিশ্বাস কে নিয়ে লেখা বই প্রকাশিত হয়েছে।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি