শ্যামাপ্রসাদ ও নেহরু : দুই ভিন্ন রাষ্ট্র দর্শনের সংঘাত
(এক অমীমাংসিত বিতর্ক)
সর্বাণী মুখোপাধ্যায়
স্বাধীনতার পর ভারতের ভবিষ্যৎ কোন পথে এগোবে-এই প্রশ্নে মুখোমুখি হয়েছিল দুই শক্তিশালী রাষ্ট্রদর্শন। একদিকে ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সাংস্কৃতিক জাতীয়তাবাদ, অন্যদিকে জওহরলাল নেহরুর ধর্মনিরপেক্ষ, সমাজতান্ত্রিক ও আধুনিক রাষ্ট্রচিন্তা। কাশ্মীরে শ্যামাপ্রসাদের রহস্যজনক মৃত্যু এবং তৎকালীন প্রধানমন্ত্রী নেহরুর এই ঘটনাকে কেন্দ্র করে নিরপেক্ষ তদন্তে অনীহা, কাশ্মীরনীতি, সংবিধান, উদ্বাস্তু সংকট, কেন্দ্র-রাজ্য সম্পর্ক, অর্থনীতি, বিদেশনীতি, ও জাতীয় পরিচয়ের মতো গুরুত্বপূর্ণ প্রশ্নে তাঁদের মতপার্থক্য আজও ভারতীয় রাজনীতিকে গভীরভাবে প্রভাবিত করে। ঐতিহাসিক তথ্য, দলিল, সমকালীন রাজনৈতিক প্রেক্ষাপট ও যুক্তিনির্ভর বিশ্লেষণের আলোকে এই গ্রন্থ সেই আদর্শগত সংঘাতের অন্তর্নিহিত সত্য, তার রাজনৈতিক অভিঘাত এবং সমকালীন ভারতের ওপর তার সুদূরপ্রসারী প্রভাবের এক অনুসন্ধানী পাঠ।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি