সাইবার সুরক্ষার সহজ পাঠ
ড. সুভাষ বর্মন
প্রচ্ছদ - সন্তোষ দত্ত
বর্তমানে আমরা সাইবার জগতের সঙ্গে নানা ভাবে যুক্ত। ইন্টারনেট ব্যবহারকারীর সাথে সাথে ক্রমশ বাড়ছে সাইবার অপরাধের সংখ্যাও। ফলে সাধারণ মানুষ থেকে শুরু করে সমাজের উচ্চ স্তরের মানুষকে সাইবার অপরাধের শিকার হতে হচ্ছে। এই বইটিতে সচেতন নাগরিক হিসেবে স্মার্টফোন, সামাজিক মাধ্যম, ইন্টারনেট-ব্যাংকিং, অনলাইন শপিং ইত্যাদি ব্যবহার করার সময় যা যা সাবধানতা অবলম্বন করা প্রয়োজন তা তুলে ধরার চেষ্টা করা হয়েছে। এছাড়াও সাইবার অপরাধের পরিপ্রেক্ষিতে আমাদের দেশের আই.টি. অ্যাক্টের বিভিন্ন ধারা উপধারা সংক্ষেপে আলোচনা করা হয়েছে। এমনকি সাইবার অপরাধের শিকার হলে কোথায় কীভাবে অভিযোগ দায়ের করতে হবে তার বিবরণ নির্দিষ্ট ভাবে দেওয়া আছে। ক্রমবর্ধমান সাইবার অপরাধ থেকে নিজেকে সুরক্ষিত রাখার ব্যাপারে যদি পাঠকের সামান্যতম উপকার হয় তবে লেখকের পরিশ্রম সার্থক হবে।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি