সমান্তরাল প্রেম ও বয়ে যাওয়া ট্রামলাইন
পারমিতা দে দাস
প্রচ্ছদ : গীতশ্রী চ্যাটার্জী
যারা হাতে হাত রেখে ট্রামলাইন ধরে হেঁটে গেল।
নির্জনে খুব কাছে এল।
বুকে হাত রাখল।
আগুন নেভাতে এসে নিজে পুড়ে ছাই হল।
তারাই একদিন কবিতা হয়ে থেকে গেল কোনো কবির বইয়ের পাতায়। কেউ পাতা উল্টে কয়েক পাতা পড়ল। কেউ তুলে রাখল সযত্নে।
গোধূলির শরীরে নিশ্চিহ্ন আলোর মত।