সময়ের শব্দকথা
ড. আকবর আলি শাহ
"সময়ের শব্দ কথা" সংকলনে মূলত বলা হয়েছে, যারা সময়ের ঘড়ি ধরে জীবনকে খুঁজে চলেছে, তাদের কথা। অথচ, সময়-পরিকল্পনা মাফিক কিছুই করতে দেয় না মূলত, সেই ধারাকেও রাখতে চেষ্টা করা হয়েছে। এই সংকলনে লেখাগুলোর মধ্যে বিভিন্ন দৃশ্যের মতোই বিভিন্ন কথাও তুলে ধরা হয়েছে। পাঠকবৃন্দ খুঁজে পাবে সময়ের এই প্রেক্ষাপটে প্রযুক্তি তথা মানব সত্তার পরিধি।
লেখক পরিচিতি :
জন্ম অবিভক্ত মেদিনীপুর জেলার কাঁথি শহরে। শৈশব-কৈশোরের স্মৃতি ও শিক্ষাজীবনের ভিত্তি তৈরির পর তিনি স্থায়ীভাবে বসবাস শুরু করেন মেদিনীপুর শহরে। কাঁথি প্রভাত কুমার কলেজ থেকে ইতিহাসে অনার্স সম্পন্ন করার পর বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীকালে ইতিহাস বিষয়ে গবেষণার মাধ্যমে তিনি পি.এইচ.ডি. ডিগ্রি লাভ করেন। পাশাপাশি শিক্ষাবিজ্ঞান বিভাগে স্নাতকোত্তর এবং গ্রন্থাগার বিজ্ঞানে ডিগ্রি অর্জনের মাধ্যমে তিনি নিজের একাডেমিক পরিসরকে আরও গভীর ও বিস্তৃত করেছেন।
বর্তমানে তিনি বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত গৌরব গুইন মেমোরিয়াল কলেজে ইতিহাস বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত। দেশ-বিদেশের বহু গবেষণাপত্র- জার্নাল এবং গ্রন্থে তাঁর লেখা নিয়মিত প্রকাশিত হয়। ইতিহাসচর্চার পাশাপাশি বাংলা সাহিত্যের প্রতি তাঁর অগাধ অনুরাগ ছোটবেলা থেকেই লক্ষণীয়। কলেজ ম্যাগাজিনে লেখালেখির মধ্য দিয়ে যে সাহিত্যিক যাত্রার সূচনা, তা আজ পূর্ণতা পেয়ে একাধিক কাব্যগ্রন্থের প্রকাশে রূপান্তরিত হয়েছে
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি