সন্নিহিত কোণ
... A Ballad Of A Factory
সুব্রত ঘোষ
“সন্নিহিত কোণ…. " একটি কারখানাকে কেন্দ্র করে গড়ে ওঠা এক উপন্যাস। কর্মস্থলই এখানকার মানুষের জীবনের প্রধান পরিসর, যেখানে রুজির আড়ালে চলে ক্ষমতা, স্বার্থ ও সম্পর্কের জটিল হিসেব। দীর্ঘদিনের ট্রেড ইউনিয়ন নেতৃত্ব ও ম্যানেজমেন্টের ভারসাম্য ভেঙে পড়লে দৃশ্যপটে আসে নতুন চরিত্র ও নতুন সমীকরণ। ডুবতে বসা কারখানাকে বাঁচাতে কিছু সাধারণ কর্মীকে নিয়ে এগোন এক প্রধান আধিকারিক। স্বামীর মৃত্যুর পর এক মহিলা কর্মী জীবনের অনিশ্চয়তায় জড়িয়ে পড়েন অচেনা সংঘাতে। চার্টার বা সেটেলমেন্ট না বোঝা সাধারণ শ্রমিকরাও বাধ্য হয় আগ্রাসী রাজনীতির অংশ হতে। "সন্নিহিত কোণ...” শুধুমাত্র এইসব মানুষের জীবনসংগ্রামের উপন্যাস নয়, এ এক অনন্য মানবিক পদাবলী।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি