সারনাথের ইতিহাস
বৃন্দাবনচন্দ্র ভট্টাচার্য্য
চার বুদ্ধ-তীর্থের অন্যতম সারনাথ। এখানেই বুদ্ধদেব সর্বপ্রথম ধর্মচক্র প্রবর্তন করেছিলেন। এই মৃগদাবে বসিয়া তিনি পাঁচজন শ্রমণের কাছে অমৃতবাণী দিয়েছিলেন।
এই সারনাথে সম্রাট অশোক, কণিষ্কের রাজত্বকালের অমূল্য প্রত্নভাণ্ডার পাওয়া যায়। খ্রিস্ট পূর্ব ৬০০ অব্দ থেকে এই মৃগদাব ভারতীয় সভ্যতার উজ্জ্বল নিদর্শন ছিল।
লেখক ইতিহাস-সমৃদ্ধ সারনাথের ইতিবৃত্ত সুচারুভাবে এই গ্রন্থে তুলে ধরেছেন।
লেখক পরিচিতি :
ছয় বৎসর বারাণসীতে থেকে সুবিখ্যাত ডা. ভিনিস, অধ্যাপক টার্নার, অধ্যাপক মালভ্যানীর কাছে প্রত্নতত্ত্ব বিষয়ে জ্ঞানলাভ করেন লেখক। বুদ্ধ-চর্চার প্রয়োজনে পালি ভাষা শেখেন। হরপ্রসাদ শাস্ত্রী, গোপীনাথ কবিরাজ, যদুনাথ সরকার, রাখালদাস বন্দ্যোপাধ্যায় প্রমুখের স্নেহধন্য ছিলেন। সারনাথের ইতিহাস রচনায় উৎসাহিত করেন তাঁরা। কলিকাতা বিশ্ববিদ্যালয়-সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষাকতা করেন।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি