শতবর্ষের সেরা সওগাত
সম্পাদনা : সফিউন্নিসা
মনে রাখতে হবে, প্রায় একশো বছর যখন বাঙালি মুসলমান সমাজের একটা বড় অংশ অশিক্ষা আর অজ্ঞতার অন্ধকারে ডুবে ছিল, নাসিরুদ্দীন স্বপ্ন দেখেছিলেন একেবারে প্রথাবিরোধী ব্যতিক্রমী একটি আধুনিক পত্রিকার। জন্মলগ্নেই সওগাত ছিল প্রচলিত সব পত্রিকার চেয়ে একেবারেই আলাদা। দশকের পর দশক ধরে প্রকাশিত হওয়া সওগাতের পাতায় পাতায় ধরা রয়েছে দীর্ঘ সময়ের ইতিহাস। অখণ্ড ভারতের সামাজিক, সংস্কৃতিক, রাজনৈতিক পরিস্থিতি, পরাধীন দেশের নানা বিচিত্র অধ্যায়। আবার দেশভাগ, তার প্রাক্কালে উদ্ভূত পরিস্থিতি, স্বাধীন ভারতের সমাজচিত্র এবং খণ্ডিত হওয়া নতুন একটা দেশের সামাজিক অবস্থা- দীর্ঘ এক শতাব্দীর ইতিহাসের দলিল হয়ে রয়েছে 'সওগাত'।