সায়কনামা
সায়ক আমান
সায়ক আমানের আট বছরের লেখালিখির এক বাছাই করা আর্কাইভ ‘সায়কনামা’—যেখানে পাশাপাশি জায়গা করে নিয়েছে কেচ্ছা, স্মৃতি, রাগ, হাসি, ব্যক্তিগত অভিজ্ঞতা আর নানারকম বিক্ষিপ্ত ভাবনা।
২০১৮ থেকে ফেসবুকে লেখা নানা পোস্টের ভিড় থেকে উঠে এসেছে এই বইয়ের লেখাগুলি। কোনও নির্দিষ্ট বিষয়, ছক বা কালানুক্রম মেনে নয়—যে সময়ে যা তাঁকে নাড়া দিয়েছে, কখনও হাসিয়েছে, কখনও রাগিয়েছে, কখনও বা অস্বস্তিতে ফেলেছে, সেসবই জায়গা করে নিয়েছে এখানে।
তাই 'সায়কনামা' কোনও গোছানো আত্মজীবনী নয়, কোনও নির্দিষ্ট বিষয়কে ঘিরে লেখা প্রবন্ধসংকলনও নয়। বরং আট বছরের লেখালিখির মধ্য দিয়ে ধরা পড়া এক মানুষের নানা সময়ের নানা রূপ— কখনও মজার, কখনও অস্বস্তিকর, কখনও আবেগপ্রবণ—কিন্তু সর্বদাই নিঃসঙ্কোচ।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি