সুন্দরবনের মৌলেদের কথা
শঙ্করকুমার প্রামাণিক
সুন্দরবনের মৌলেদের নিয়ে বাংলায় লেখা সম্ভবত এটা প্রথম বই। দলগঠন থেকে শুরু করে, দলের খরচ চালানো, চাক খোঁজার পদ্ধতি, চাক কাটার কৌশল, মোম-মধু আলাদা করা ইত্যাদি ছাড়াও মধু কীভাবে, কোথায় এবং কত দামে বিক্রি হয় সব তথ্যই তাঁদের পাড়ায় পাড়ায় ঘুরে সংগ্রহ করা। লেখক শুনিয়েছেন গাঙ-ডাকাতদের হাতে মৌলেদের নিষ্ঠুর লুণ্ঠন ও পীড়নের কথা। এ ছাড়া আছে মৌলে ও তাঁদের পরিবারের লোকেরা নৌকার ওপর, জঙ্গলে এবং বাড়িতে কী কী সংস্কার মেনে চলেন তার বিবরণ। জলে-জঙ্গলে যে সব পেশাগত বিপদের সম্মুখীন হন তারও উল্লেখ আছে। সুন্দরবনের মৌলেরা বংশপরম্পরায় একই পেশায় থেকে যে সহজাত জ্ঞান অর্জন করেছেন, লেখক তারও সন্ধান দিয়েছেন। বাঘের আক্রমণের কাহিনি এবং আক্রান্ত পরিবারের দুর্দশার কথা, মৌলে ও মৌমাছি রক্ষায়ও রয়েছে কিছু পরামর্শ।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি