সুন্দরবনের আঞ্চলিক শব্দকোষ

(0 পর্যালোচনা)
লিখেছেন/সম্পাদনা করেছেন
নিরঞ্জন মন্ডল
প্রকাশক গাঙচিল

মূল্য
₹300.00
ক্লাব পয়েন্ট: 15
সংস্করণ
পরিমাণ
মোট দাম
শেয়ার করুন

সুন্দরবনের আঞ্চলিক শব্দকোষ 

নিরঞ্জন মণ্ডল 

সুন্দরবনের প্রান্তিক কৃষিজীবী শ্রমজীবী জেলে মৌলে গুনিন বাউলে ওঝা কাঠুরে জলজীবী কাঁকড়ামারা এ সব জলজঙ্গলে সাধারণ মানুষের কথ্যভাষার ওপর দীর্ঘদিনের কাজ 'সুন্দরবনের আঞ্চলিক শব্দকোষ'। লেখক জন্মসুত্রে এই এলাকার মানুষ। দীর্ঘদিন এলাকার ভূমিপুত্র হওয়ায় স্থানীয় ভাষা, লোকসংস্কৃতি লোকদেবতার পূজা-অর্চনা-বিষয়ক শব্দ সংগ্রহের কাজ সহজ হয়েছে। এই বিষয়ে বিচ্ছিন্ন ভাবে কিছু কাজ হয়েছে অবশ্য। কিন্তু প্রায় অবলুপ্ত হয়ে-যাওয়া চাষি মুটে মজুর, জেলে গুনিন ওঝা, আঞ্চলিক দেবতার দরগা-দ্যাওড়া এ সব বিষয়ের সামগ্রিক শব্দসংগ্রহের সঙ্কলন হয়নি। এই শব্দকোষে গৃহস্থালি জীবনযাত্রার ভাষা থেকে কৃষিজীবী মৎস্যজীবী কামার-কুমোর শোলাশিল্প লৌকিক দেবতা পালাপার্বণ, গ্রামীণ খেলাধুলো, জেলে মৌলে কাঠুরের ব্যবহৃত বিশেষ শব্দসম্ভার সবই শব্দকোষের অন্তর্ভুক্ত হয়েছে। সংগৃহীত আকাড়া বিপুল শব্দভাণ্ডার, সুন্দরবনের বিলুপ্তির দিকে এগিয়ে যাওয়া কথ্যভাষার যথার্থ রূপ বলা যায় গ্রন্থটি।

পর্যালোচনা ও রেটিং

0 মোট 5.0 -এ
(0 পর্যালোচনা)
এই বইয়ের জন্য এখনও কোন পর্যালোচনা নেই

সংশ্লিষ্ট বই

বই সংক্রান্ত জিজ্ঞাসা (0)

প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য

অন্যান্য প্রশ্নাবলী

কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি