স্বনির্বাচিত সরস প্রেমের গল্প
তারাপদ রায়
প্রচ্ছদ : দেবাশীষ দেব
সাহিত্যিক তারাপদ রায় বেঁচে থাকতেই আমরা এই বইটি প্রকাশ করেছিলাম। লেখকের নিজস্ব মনোনয়নে প্রতিটি গল্প ছিল প্রেমের তার সাথে আরো পাওনা শুধু প্রেম নয়, সরস প্রেম। বইটি আমরা পাঠকের চাহিদার জন্য আবার প্রকাশ করলাম। সর্বজনববিদিত লেখক তারাপদ রায় বাংলা সাহিত্যে বিখ্যাত তাঁর হাসির গল্প রচনায়। এই সংকলনে লেখক একটি ভিন্ন আমেজে প্রেম ও হাসিকে ধরতে চেয়েছেন একই সাথে। কারণ বাঙালি পাঠকের কাছে প্রেম ও হাসি এই দুটি বিষয়ই সমান প্রিয়।
এখানে স্থান পেয়েছে তাঁর অতি পরিচিত চরিত্র পটললালের দুটি সুমধুর কাহিনী, এছাড়া মৎস্যগন্ধা, ভাগাভাগি, টাইপ রাইটার, এক মাতালের গল্প, লাথ্যৌষধি, স্বর্গের চাবি ইত্যাদি প্রত্যেকটি গল্প পাঠককে হাসাতে পারে নির্ভেজাল আর মজাতে পারে প্রেমে। তাই হাসি ও প্রেম দুয়ে মিলেই এই বইয়ের সার্থকতা।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি