তিনটে ইঁদুর অন্ধ
সায়ন্তনী পূততুণ্ড
মানুষ যেদিন থেকে একে অপরকে ভালোবেসে গোষ্ঠীবদ্ধ সমাজ তৈরী করতে শিখেছে, সেই দিন থেকেই হয়তো তার মনে হিংসারও উদয় হয়েছে। অন্য গোষ্ঠীকে হনন করে নিজ গোষ্ঠীর প্রাধান্য বৃদ্ধি করার প্রবৃত্তি সেই আদি যুগ থেকেই শুরু। বিশ্ব ইতিহাসে সব যুদ্ধ সব হত্যালীলার পশ্চাৎপটে এই একই কারণ বর্তমান।
দুটি বিশ্বযুদ্ধ, কোরিয়া, ভিয়েতনাম প্রভৃতি খণ্ডযুদ্ধে নরহত্যালীলার পর যে দুশ্চিন্তা আমাদের মনকে সদা সন্ত্রস্ত করে রেখেছে, তা হল কোথায় কোন্ আতঙ্কবাদী কী উপায়ে নূতন হত্যালীলা শুরু করে দেয়।
ফ্রান্স আমেরিকা সিরিয়া বাংলাদেশ আফগানিস্তান পাকিস্তান ভারত-আজ কোথাও আমরা এই আতঙ্ক থেকে মুক্ত নেই।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি