তুর্কি-আনাতোলিয়া : ইতিহাস ও প্রত্নকথা
ড. মলয়শঙ্কর ভট্টাচার্য
পৃথিবীর যে সব দেশে প্রাগৈতিহাসিক থেকে প্রাগাধুনিক যুগ অবধি সভ্যতার সবকটি পর্বের প্রায় ধারাবাহিক প্রত্ন প্রমাণ পাওয়া গেছে তার মধ্যে আনাতোলিয়া অন্যতম। ফ্রিজিয়া, লিডিয়া, ফিনিশিয়া, হিটাইট ইত্যাদি সভ্যতার উত্থান পতনের সাক্ষী আনাতোলিয়া। গ্রিক ও রোমান সভ্যতার সঙ্গে তার যোগাযোগও গভীর। আলেকজান্ডার ভারতে আসার পথে এসেছিলেন আনাতোলিয়াতে। বাইজেন্টাইন থেকে অটোমান সাম্রাজ্যের লীলাভূমিও এই অঞ্চলেই। কামাল আতাতুর্কের নেতৃত্বে জাতীয়তাবাদী ও ধর্ম নিরপেক্ষ আদর্শে তুর্কি রাষ্ট্রের গঠনও এই ভূমির বিশিষ্ট ঘটনা। এসব কিছুর আখ্যান নিয়ে এই বইটির অবতারণা।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি