উপন্যাসের আধারে বাংলার ইতিহাস

(0 পর্যালোচনা)
লিখেছেন/সম্পাদনা করেছেন
সুদীপা চৌধুরী
প্রকাশক লালমাটি

মূল্য
₹630.00 ₹700.00 -10%
পরিমাণ
মোট দাম
শেয়ার করুন

উপন্যাসের আধারে বাংলার ইতিহাস 

ড. সুদীপা চৌধুরী 

উপন্যাসের প্রতিবেদনে বাংলার ইতিহাসকে কীভাবে এবং কোন প্রেক্ষিতে ধরতে চেয়েছেন এই ত্রয়ী ইতিহাসবিদ ঔপন্যাসিক(হরপ্রসাদ শাস্ত্রী, দীনেশচন্দ্র সেন, রাখালদাস বন্দ্যোপাধ্যায়), তা রয়েছে ড. সুদীপা চৌধুরীর 'উপন্যাসের আধারে বাংলার ইতিহাস' বইটিতে।

উনিশ শতকের মধ্যভাগ থেকে উপনিবেশ ব্যবস্থায় অসন্তোষের সূত্রে জাতীয়দাবাদী চেতনা জাগ্রত করতে, জাতি সংক্রান্ত ঐকাভাবনাটি গড়ে তুলতে ইতিহাসকে পুনর্লিখনের যে আগ্রহ-ঔৎসুক্য জন্মেছিল, সেই পথেই মুসলমান বিজয়পূর্ব বাংলার সুবর্ণযুগের অতীত আখ্যান সন্ধানী হতে চেয়েছিল ঐতিহাসিক উপন্যাসের ধারা।

উনিশ শতকের ঐতিহাসিক উপন্যাসগুলিতে ইতিহাসের অত্যল্প তথ্যাশ্রয়ে ধূসর। ধূসর অতীতের অস্পষ্টতাকে বুনতে চাওয়া হয়েছিল উগ্র স্বাজাত্যবোধের অভিমুখে।দীনেশচন্দ্র সেন, হরপ্রসাদ শাস্ত্রী, রাখালদাস বন্দ্যোপাধ্যায় প্রমুখের ইতিহাস গবেষণায় অতীতের ধূসর পর্দা উন্মোচিত হয়েছিল অনেকটাই। পুরাতাত্ত্বিক উপাদান, পুথিপত্র, লোকসংগীত, ছড়া, জনশ্রুতির মধ্যে বিধৃত হয়ে থাকা টুকরো টুকরো সূত্রকে জুড়ে তাঁরা স্বদেশের ইতিহাসচর্চায় নিবিষ্ট হয়েছিলেন এবং সেই স্ব-আবিষ্কৃত ইতিহাসকে বুনে দিয়েছিলেন তাঁদের রচিত ঐতিহাসিক উপন্যাসের আধারে। কাহিনির আঙ্গিকের মাধ্যমে স্বদেশের (বিশেষত বাংলার) ভৌগোলিক, রাজনৈতিক, আর্থিক, ধর্মীয় ও সাংস্কৃতিক পরিচয় উদঘাটনের চেষ্টায় তাঁরা কতখানি সফল হয়েছিলেন; তাঁদের উপন্যাসগুলির বহু কৌণিক পর্যবেক্ষণের মাধ্যমে তা অন্বেষণের পাশাপাশি পরবর্তীকালে উক্ত ধারার অনুবর্তন বিষয়ক অনুসন্ধান রয়েছে এই গ্রন্থে।

পর্যালোচনা ও রেটিং

0 মোট 5.0 -এ
(0 পর্যালোচনা)
এই বইয়ের জন্য এখনও কোন পর্যালোচনা নেই

বই সংক্রান্ত জিজ্ঞাসা (0)

প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য

অন্যান্য প্রশ্নাবলী

কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি