উত্তরাধিকার : মানভূম পর্ব
প্রবাল ব্যানার্জী
রানীগঞ্জ শহরের অঘোষিত রাজা হলেন পন্ডিতজি। তিনি যদিও আজকাল আর রানীগঞ্জ থাকেন না, কলকাতায় বসেই লালজির মারফত তিনি ব্যবসা সামলান। বেআইনি কয়লা চুরি, চোলাই মদের কারবার, ব্যবসায়ী অপহরণ, শ্রমিক ইউনিয়নের উপর জুলুমবাজি - সব ক্ষেত্রেই তিনি সিদ্ধহস্ত। পুলিশ, প্রশাসন, এমনকি কেন্দ্রীয় মন্ত্রীসভা পর্যন্ত তাঁর বোঝাপড়া এতটাই উৎকৃষ্ট যে সবই সব জেনেশুনেও কেউ তাকে কোন কাজে বাধা দেয় না। বরং উল্টে দরকার পরলে তাকে সাহায্য করে থাকে সময়ে অসময়ে।
গণ্ডগোলের সূত্রপাত ঘটে যখন তার সন্দেহ হয় যে লালজি তার সঙ্গে বিশ্বাস ঘাতকতা করে অগোচরে তার ব্যবসার আড়ালে নিজের ব্যবসা শুরু করেছে। পন্ডিতি তার বিশ্বস্ত অনুচর, শার্প শুটার সহদেবকে পাঠান রানীগঞ্জে পরিস্থিতি তলিয়ে দেখে আসতে। রানীগঞ্জ পৌঁছে সহদেবের সঙ্গে দেখা হয় পন্ডিতিজির কন্যা ও লালজীর বৌমা মাধুরীর সঙ্গে। মাধুরীর সঙ্গে দেখা হয়ে সহদেবের আবার তার যৌবন বয়সের প্রেম জেগে ওঠে মাধুরীর প্রতি। কিন্তু তার সন্দেহ হয় মাধুরী কি সত্যি আবার তার কাছে আসতে চাইছে নাকি এর ভিতরে কোন গভীর ষড়যন্ত্র আছে?
মাধুরীর স্বামী দুর্গাচরণ তার অসামাজিক বেআইনি কাজ বড় আকারে শুরু করতে চায়, সে মার্তন্ড নামক একটি কম বয়সী ছেলেকে লাগায় তার কাজে। মার্তন্ড শুরু করে তার কাজ, কিন্তু তার অভিপ্রায় ভিন্ন। সে যে করে হোক পন্ডিতজির মুখোমুখি হতে চায়। কিন্তু কেন?
রানীগঞ্জ - ধানবাদের আকাশে ঘনীভূত হয় এক রক্তে লেখা কালো অধ্যায়। কে লেখে সেই কালো অধ্যায়? আর কেই বা জেতে সেই ষড়যন্ত্রে?
প্রবাল ব্যানার্জী প্রণীত প্রজ্ঞা পাবলিকেশন প্রকাশিত "উত্তরাধিকার - মানভূম পর্ব" এই অধ্যায়ের প্রথম ধাপ।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি