যজ্ঞকথা
রামেন্দ্রসুন্দর ত্রিবেদী
ভূমিকা ও সম্পাদনা : তপন কুমার মণ্ডল
বৈদিক সমাজের বেদপন্থীর ক্রিয়া-কর্ম ও যাজ্ঞিক অনুষ্ঠান সম্বন্ধে রামেন্দ্রসুন্দর ত্রিবেদীর সবচেয়ে পরিণত চিন্তা ও প্রগাঢ় শাস্ত্রজ্ঞানের সুস্পষ্ট পরিচয় তাঁর ‘যজ্ঞ-কথায়’৷ এ গ্রন্থে রামেন্দ্রসুন্দর বৈদিক যজ্ঞের স্বরূপ-বিশ্লেষণ ও পুঙ্খানুপুঙ্খ বর্ণনায় অসাধারণ নিষ্ঠা ও অনন্য পারদর্শিতার পরিচয় দিয়েছেন৷ যজ্ঞ-কথার প্রবন্ধগুলো প্রথমে লেখা হয়েছিল কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্যার দেবপ্রসাদ সর্বাধিকারীর অনুরোধে৷ পরে সব ক’টি প্রবন্ধই কলকাতা বিশ্ববিদ্যালয়ে পঠিত হয়৷ তবে গ্রন্থাকারে প্রকাশিত হবার পূর্বে যজ্ঞ-কথার প্রবন্ধগুলো ১৩২৪ থেকে ২৫ সালের ‘সাহিত্য’ পত্রিকায় প্রকাশিত হয়েছিল৷ ১৩৩৬ সালে রামেন্দ্রসুন্দরের মৃত্যুর পর ১৩৩৭ সালে গ্রন্থাকারে প্রকাশিত হয় ‘যজ্ঞকথা’ নামে৷
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি