আগাগোড়া ছন্দে মোড়া
রবিন কুমার দাস
ছড়া হোক বা জীবন, ছন্দহীন মানেই তা কর্কশ ও গতিহীন। আর ছন্দময় হলেই তা সচল ও সুন্দর। জীবনের ওঠাপড়ার কথা বা পরিবর্তনশীল সমাজের ভালোমন্দ, শহর-নগর-গ্রাম থেকে শুরু করে শিক্ষা-সংস্কৃতি সবকিছুরই ছবি আঁকা হয়েছে ছন্দের রঙে। কবি রবিন কুমার দাস রচিত এই ছড়া-কবিতার বই 'আগাগোড়া ছন্দে মোড়া' পাঠক মনকে ছন্দের দোলায় দোলাতে সক্ষম হবে তা আশা করাই যায়।
লেখক পরিচিতি :
১৯৫৫ সালের ১০ই ডিসেম্বর হুগলি জেলার শ্রীরামপুরের ব্যানার্জি পাড়ায় জন্মগ্রহণ করেন রবিন কুমার দাস। কিন্তু পাকাপাকি বসবাস হাওড়া জেলার শালকিয়ায় নিজেদের বাড়িতে। প্রথম শিক্ষা গ্রহণ মনোহর হাই স্কুলে ক্লাস সিক্স অবধি। এরপর শালকিয়া বিদ্যাপীঠ, সেখান থেকেই উচ্চমাধ্যমিক পাশ করা ১৯৭২ সালে। তারপর সুরেন্দ্রনাথ নাইট কলেজে বি.এ পড়া। সাথে একটা অফিসে সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চাকরি। পরবর্তীকালে সাংসারিক দায়িত্ব পালন।
স্কুল জীবনে প্রথম হাতেখড়ি হয় গল্প লেখা দিয়ে। তারপর গল্প থেকে সরে এসে কবিতা ছড়ার শুরু। কিন্তু তাতে ছেদ পড়ে বেশকিছু কাল আর্থিক অস্বচ্ছলতার কারণে। আর্থিক অবস্থা কিছুটা স্বচ্ছল হলে আবার লেখালেখি শুরু হয়। ইতিমধ্যে পশ্চিমবঙ্গের নানান দৈনিক ও পত্রপত্রিকায় লেখা প্রকাশ পায়। ধীরে ধীরে তা পশ্চিমবঙ্গের গণ্ডী ছাড়িয়ে উত্তরপ্রদেশ, দিল্লি, ত্রিপুরা, আসাম ও বাংলাদেশ পর্যন্ত প্রসারিত। বর্তমানে তিনি অবসরপ্রাপ্ত হলেও তার অগণিত পাঠকের অনুরোধে নিয়মিত লিখে চলেছেন, সেখানে তাঁর অবসর নেই।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি