দহন দিনের কাব্য
ফাল্গুনী ঘোষ
'দহন দিনের কাব্য' বইটিতে ৪০টি কবিতা ধরা আছে। নারী পুরুষের সম্পর্কের মাঝে বহুমাত্রিক যাপনের যন্ত্রণা কবিতাগুলিতে প্রতিভাত। জীবনের কোন কিছুই ফেলা যায় না। জীবন এক ও বহু অভিজ্ঞতার সারাৎসার। একজন মানুষ তার এই বর্ণময় জীবনের কথা যখন অনুভবের শব্দে লিখে রাখে তখন কবিতা হয়। অনুভবের বহুধা বোধ বুদ্ধির দ্যুতিতে আরো শানিত হয়। সবে মিলেই সৃষ্টি হয় সৌন্দর্য এবং নির্মিত হয় ভালো লাগার এক আশ্চর্য ভুবন। এই বইটি তার ব্যতিক্রম নয়।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি