অলঙ্করণ ইত্যাদি : সুবোধ দাশগুপ্ত

(0 পর্যালোচনা)
লিখেছেন/সম্পাদনা করেছেন
Subodh Dasgupta
প্রকাশক লালমাটি

মূল্য
₹550.00 ₹600.00 -8%
পরিমাণ
মোট দাম
শেয়ার করুন

অলঙ্করণ ইত্যাদি 

সুবোধ দাশগুপ্ত 

গত শতকের পঞ্চাশের দশক থেকে যে সব শিল্পী সুদীর্ঘকাল নিয়মিত প্রচ্ছদ ও অলঙ্করণ করে বাংলা গ্রন্থসজ্জাকে সমৃদ্ধ করে এসেছেন, সুবোধ দাশগুপ্ত অবশ্যই তাঁদের মধ্যে প্রথম সারির একজন। 

তাঁর ড্রয়িং-এ বারবার ফিরে এসেছে ভাঙাচোরা - রুক্ষ শক্তিশালী রেখা আর টেক্সচারের অব্যর্থবাপ্রয়োগ। ফলে কাজগুলোতে সৃষ্টি হয়েছে এক গভীর রহস্যময়তার। এবং এই রহস্যময়তার সঙ্গে প্রায় অবিচ্ছেদ্য ভাবে মিলে আছে এক আশ্চর্য কৌতুকবোধও। এই দুইয়ে মিলে তাঁর কাজে এমন এক বিশেষ চরিত্র এসেছে, এক রকমের সিরিওকমিক স্বাদ, যেটা একান্ত ভাবেই তাঁর নিজস্ব। 

আজকের প্রজন্মের কাছে সুবোধ দাশগুপ্ত সম্পূর্ণ অপরিচিত একটি নাম। এর একটা প্রধান কারণ—  আজকের প্রজন্মের স্থায়ী সংগ্রহশালা এখনও অবধি এ রাজ্যে করে ওঠা সম্ভব হয়নি, যা থেকে আজকের তরুণ প্রজন্মের সঙ্গে বিগত দিনের গ্রন্থশিল্পীদের অসামান্য সব কাজের পরিচয় ঘটতে পারে। 

প্রকাশনা শিল্পের অবিচ্ছেদ্য অঙ্গ গ্রন্থসজ্জা, প্রচ্ছদ নির্মাণ, লিখন-শিল্প ও সচিত্রকরণ। কিন্তু সেই সব শিল্পীর কথা বিশেষ জানা যায় না, যাঁরা বই আর পত্রপত্রিকাকে সাজিয়ে-গুছিয়ে পাঠকের হাতে তুলে দেন। গুণী সচিত্রকরণ শিল্পীদের শিল্পকর্ম সংরক্ষণের সম্মিলিত উদ্যোগও পশ্চিমবঙ্গে বিশেষ চোখে পড়ে না।সেই বটতলার যুগ থেকেই লেখকের মর্মবাণী পাঠককূলের কাছে পৌঁছে দিতে অলঙ্করণ শিল্পীদের অবদান অনস্বীকার্য। এই গ্রন্থে এমনই এক বিস্মৃত কারিগর সুবোধ দাশগুপ্তের নির্বাচিত শিল্পকর্ম সংকলিত হয়েছে। উপরি পাওনা শিল্পীর অসম্পূর্ণ আত্মকথন এবং কিছু স্বরচিত রচনা। এখানেই শেষ নয়। গ্রন্থে উপস্থাপিত হয়েছে শিল্পীর কাজের নানা মূল্যায়ন এবং একগুচ্ছ স্মৃতিচারণ। যা কার্যত টাইমমেশিনে বসিয়ে পাঠকদের নিয়ে যায় বিস্মৃত, বিবর্ণ এক সময়কালে।

পর্যালোচনা ও রেটিং

0 মোট 5.0 -এ
(0 পর্যালোচনা)
এই বইয়ের জন্য এখনও কোন পর্যালোচনা নেই

বই সংক্রান্ত জিজ্ঞাসা (0)

প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য

অন্যান্য প্রশ্নাবলী

কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি