রেবতীভূষণ : শিল্পী ও কার্টুনিস্ট

(0 পর্যালোচনা)
লিখেছেন/সম্পাদনা করেছেন
সংগ্রহ
প্রকাশক লালমাটি

মূল্য
₹747.00 ₹800.00 -7%
ক্লাব পয়েন্ট: 20
সংস্করণ
পরিমাণ
মোট দাম
শেয়ার করুন

রেবতীভূষণ : শিল্পী ও কার্টুনিস্ট 

সম্পাদনা - বিশ্বদেব গঙ্গোপাধ্যায়। শুভ্রজিৎ চক্রবর্তী। 

নয় নয় করে সাতদশক ব্যাপী শিল্পীজীবন কম কথা নয়, বিস্তৃত জীবন শিল্পের চর্চায় নিয়োজিত ছিলেন এই কাটুর্নিস্ট রেবতীভূষণ ঘোষ। শুধু বাংলায় তাঁর খ্যাতি সীমাবদ্ধ থাকেনি, ছড়িয়ে পড়েছিল উপমহাদেশের বিভিন্ন প্রান্তে।

কার্টুন আঁকার আগে আঁকা হয়েছিল ক্যারিকেচার। কার্টুনের চরিত্রগুলো কিছুটা বিকৃত চেহারায় কার্টুনে উপস্থিত হয়। একজন ভালো কার্টুনিস্টকে হতে হয় ভালো হয় ক্যারিকেচারিস্ট। কার্টুনের মাধ্যমে যাদের বিদ্রুপ করা হয় তাদের চেহারা বা চালচলনকেও তার উপযোগী করে আঁকাটাই স্বাভাবিক। আর এই স্বাভাবিকতা রেবতীভূষণ আয়ত্ত্ব করেছিলেন বলেই, একজন স্বনামধন্য কার্টুনিস্ট হতে পেরেছিলেন। 

শিল্পগুরু অবনীন্দ্রনাথ ঠাকুরের শিষ্য হলেও, ললিত কলায় দীক্ষা গ্রহণ করলেও, সেই পথের পথিক হলেন না ঠিকই, কিন্তু যে শিক্ষা, শিল্পবোধ এবং সৌন্দর্য চেতনা অর্জন করলেন, তা তাঁকে করে তুলল অনন্য স্বতন্ত্র। হাতের জাদুতে এল চৈনিক গতিময়তা, তা ছুঁয়ে গেল বাংলার লোক ঐতিহ্যকে বা অজন্তার গুহাচিত্রকে, আর নিজের তো ছিলই ভারতীয় সংস্কৃতির ঐতিহ্য।

যেই বিশেষত্বের জন্য এই কার্টুনিস্ট যশস্বী হয়েছেন, তা হল বিশিষ্ট শৈলীতে জাতীয়, আন্তর্জাতিক, রাজনৈতিক ইতিহাসের প্রেক্ষাপট-কে তুলে ধরলেন। তীক্ষ্ণ পর্যবেক্ষণ দক্ষতায় কার্টুনের ছোঁয়ায় পশুপাখির চিত্রায়নে দেখিয়েছিলেন অসামান্য দক্ষতা। অসামান্য রসবোধ, শাণিত বিদ্রুপ, বিখ্যাত ব্যক্তিদের মুখাবয়বের বিশিষ্টাতাকে হাতের অনন্য জাদুতে ফুটিয়ে তুলেছেন। 

জীবিত অবস্থায় এই বইটি প্রকাশিত না হলেও, নানান অনিশ্চয়তা এবং টানাপোড়েনের কয়েক বছর পর 'লালমাটি প্রকাশনা'-র মহত উদ্যোগে এই বইটি প্রকাশিত হয়।



পর্যালোচনা ও রেটিং

0 মোট 5.0 -এ
(0 পর্যালোচনা)
এই বইয়ের জন্য এখনও কোন পর্যালোচনা নেই

বই সংক্রান্ত জিজ্ঞাসা (0)

প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য

অন্যান্য প্রশ্নাবলী

কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি