অশ্বমেধের ঘোড়া : প্রিয়াঙ্কা চট্টোপাধ্যায়

(0 পর্যালোচনা)
লিখেছেন/সম্পাদনা করেছেন
Priyanka Chattopadhyay

মূল্য
₹320.00
পরিমাণ
মোট দাম
শেয়ার করুন

অশ্বমেধের ঘোড়া 

প্রিয়াঙ্কা চট্টোপাধ্যায় 

প্রচ্ছদ : সুবিনয় দাস 

বিশ্বের ইতিহাসে আলেকজান্ডার একজন বীর যোদ্ধা বলেই সুপরিচিত। অ্যারিস্টটলের ছাত্র। মাত্র বত্রিশ বছর বয়সে ম‍্যাসিডোনিয়া থেকে ভারতবর্ষের সীমা অবধি স্থাপন করেছিলেন এক সুবিশাল সাম্রাজ্য। তার কৌশল, রণদক্ষতা, বীরত্বের গাথা অমর হয়ে গেছে। সেই বীর যোদ্ধার বিয়াস নদীর তীর হতে প্রত‍্যাগমন আর তার কিছু বছরের মধ‍্যে মৃত্যু। কেন? একের পর এক যুদ্ধ জয় করেছেন, বহুবার তিনি  গুরুতর আহত হয়েছেন, এমনকি মৃত্যুর মুখোমুখি হয়েছেন। গেদরোশিয়া বা বালুচিস্তানের উপকূলভাগের মরু অঞ্চল বর্তমানে যা মকরান নামে পরিচিত সেই প্রতিকুল পরিবেশে সৈন‍্যদের নিয়ে যাত্রা করেছেন।পরিবেশ পরিস্থিতি কোন কিছু তাঁকে দমন করতে পারেনি। সেই বীর আলেকজান্ডার মাত্র বত্রিশ বছর বয়সে ব‍্যবিলনের দ্বিতীয় নেবুচাদনেজরের প্রাসাদে দেহত‍্যাগ করেন। সন্দেহ করা হয় যে ম‍্যালেরিয়া বা টাইফয়েড, বা অতিরিক্ত মদ‍্যপানের কারণে লিভারের সমস‍্যা অথবা স্ট্রিকনিনের বিষক্রিয়ার ফলে এই মৃত্যু হয়েছে। 

যদিও  University of Maryland Medical Center, এর তথ‍্য বিবৃত করে মৃত্যু হয়েছিল টাইফয়েডে। কারণ, মৃত‍্যুকালিন সমস্ত বিবরণ এই তথ‍্যকে সমর্থন করে। কিন্তু,  On the Death and Testament of Alexander বইটি বিষক্রিয়ার কারণে মৃত্যু তথ‍্যটিকে নতুন করে ভাবতে বাধ্য করে।  এই বই অনুসারে আলেকজান্ডারকে বিষ দিয়ে হত্যা করা হয়েছিল। Alexander the Great: The Death of a God, রচয়িতা Paul C. Doher, তাঁর বক্তব্যও কিছুটা এই ধরণেরই ছিল যে, আলেকজান্ডার এর বিশ্বস্ত স্নেহভাজন মানুষ বিষপ্রয়োগে তাঁকে হত‍্যা করেন।

নানামুনির নানা মত।

পর্যালোচনা ও রেটিং

0 মোট 5.0 -এ
(0 পর্যালোচনা)
এই বইয়ের জন্য এখনও কোন পর্যালোচনা নেই

সংশ্লিষ্ট বই

বই সংক্রান্ত জিজ্ঞাসা (0)

প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য

অন্যান্য প্রশ্নাবলী

কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি