বেবি ফুড
(মন্টানার ত্রাস ন্যাথানিয়েল বার-জোনাহর জীবনের ছায়া অবলম্বনে রচিত)
অমিত দত্ত
কোনো মানুষ কি জন্মগতভাবে দানব হয়? নাকি সমাজ, পরিবার আর উপেক্ষার দীর্ঘ ছায়ায় একদিন সে দানবে পরিণত হয়?
বহমান নদীর মতোই সুন্দর ও নিষ্পাপ একটি শহর - গ্রেট ফলস, মন্টানা। একদিন হঠাৎই শহরের কোনো অলিগলি থেকে নিখোঁজ হয়ে যায় ছোট্ট জ্যাক রামসে। শুরু হয় এক অসহায় মায়ের অবিরাম অপেক্ষা, পুলিশের উদাসীনতা ও ব্যর্থ তদন্ত। অন্যদিকে, ন্যাথানিয়েল বার জোনাহর শৈশব, মানসিক বিকৃতি, বিচ্ছিন্নতা ও ক্রমশ অমানবিক হয়ে ওঠা যেন সমান্তরাল কোনো ভয়াবহ কাহিনি। বাস্তব ঘটনার ওপর ভিত্তি করে নির্মিত এই ক্রাইম ড্রামাটি শুধুমাত্র একজন কুখ্যাত অপরাধীর জীবনকড়চা নয় বরং নিষিদ্ধ এক রূপকথা। যার বেশিরভাগটাই সত্যি.... শুধু বিশ্বাস করতে কষ্ট হয়, মেনে নিয়ে ভয় করে।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি