বার্লিনের শৈশব : ঊনিশশোর আশপাশ দিয়ে

(0 পর্যালোচনা)
লিখেছেন/সম্পাদনা করেছেন
ভালটার বেনিয়ামিন

মূল্য
₹250.00
ক্লাব পয়েন্ট: 30
পরিমাণ
মোট দাম
শেয়ার করুন

ভালটার বেনিয়ামিন, বার্লিনের শৈশব : ঊনিশশোর আশপাশ দিয়ে

জার্মান ভাষা থেকে অনুবাদ: দেবব্রত চক্রবর্তী৷

ভালটার বেনিয়ামিন ছিলেন সম্পন্ন ইহুদী পরিবারের সন্তান এবং সেই পরিচয়েই হিটলারের তাড়া খেয়ে একসময় বাধ্য হয়েছিলেন আত্মহত্যা করতে৷ অথচ সামান্য আয়ুর মধ্যেই তাঁর রচনা বিপুল৷ তিনি জার্মান ভাববাদ, রোম্যান্টিসিজম, পাশ্চাত্য মার্কসিজম ও নিও কান্টিয়ানিজম সব মিলিয়ে একটা সমন্বয়ের প্রতিভূ হিসাবে জার্মান সাহিত্য ও দর্শনকে এক অতি গুরুত্বপূর্ণ মাত্রায় উন্নীত করে গিয়েছেন৷ তাঁর শৈশব কেটেছিল বার্লিনে, আর তাঁর শৈশব ও বালক বয়সের চোখে দেখা বার্লিনকে তিনি এঁকেছেন এক শাণিত বক্রোক্তি দিয়ে, স্মৃতিচারণের অনুষঙ্গের সঙ্গে তিনি মিশিয়েছেন ইশারা ও ইঙ্গিত, কৌতুক কোথাও কোথাও নির্মল শৈশবের সরলতাকে ভারগ্রস্ত করে তুলেছে৷ কোনও শক্ত তত্ত্বের আভাস মাত্র নেই তাঁর এই রচনায়, আর তাই সরল সহজ বাংলায় লেখা তাঁর শৈলী যে পাঠকের চিত্ত হরণ করবে, সে বিষয়ে সন্দেহ নেই৷

যেটা Berlin Chronicles, এটা তার অনুবাদ নয়৷ সেটা প্রথম খসড়া বেনিয়ামিন-এর৷ সেটা বইই, তবে ইংরেজীতে যেটা Berlin Childhood Around 1900, এই বাংলা বইটা হল তারই দোসর৷ অর্থাৎ মূল জার্মানে যেটা Berliner Kindheit um neunzehnhundert- এটি তার অনুবাদ৷ ২০১০-এর সর্বশেষ সংস্করণটিই এখানে অনূদিত হয়েছে৷ মূল বইটি প্রকাশের বিভিন্ন সময়ে যে সমস্ত বিভিন্ন সংস্করণ সম্পাদিত হয়েছিল, সেখানে কোনও অধ্যায় গৃহীত এবং কোনও অধ্যায় বর্জিত হয়েছিল৷ এই সংস্করণে সেই সমস্ত অধ্যায় আদ্যোপান্ত অন্তর্ভুক্ত হয়েছে এবং অনুবাদও সেই অনুযায়ী৷

প্রকাশক
যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রকাশনা
যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রকাশনা
অনুসরণকারী: 869
সর্বাধিক বিক্রীত বই

পর্যালোচনা ও রেটিং

0 মোট 5.0 -এ
(0 পর্যালোচনা)
এই বইয়ের জন্য এখনও কোন পর্যালোচনা নেই

সংশ্লিষ্ট বই

বই সংক্রান্ত জিজ্ঞাসা (0)

প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য

অন্যান্য প্রশ্নাবলী

কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি

সর্বাধিক বিক্রীত বই