বারোটি রহস্য উপন্যাস

(0 পর্যালোচনা)
লিখেছেন/সম্পাদনা করেছেন
অনীশ দেব
প্রকাশক পত্রভারতী

মূল্য
₹599.00
ক্লাব পয়েন্ট: 50
সংস্করণ
পরিমাণ
মোট দাম
শেয়ার করুন

বারোটি রহস্য উপন্যাস 

অনীশ দেব 

একটি কিংবা দুটি নয়-একেবারে এক ডজন রহস্য উপন্যাস। তাও আবার এমন একজন লেখকের কলমে যিনি তেতাল্লিশ বছর ধরে শুধুমাত্র রহস্য-রোমাঞ্চ-গোয়েন্দা-ভৌতিক আর কল্পবিজ্ঞান কাহিনির চর্চা করে গেছেন একনিষ্ঠভাবে। তাঁর কুশলী কলমে 'আঁকা' নানান রঙের বারোটি উপন্যাস নিয়ে এই বই।

এই বইয়ের একটি উপন্যাসে একে-একে উধাও হয়ে যাচ্ছে এক-একজন জলজ্যান্ত মানুষ।

আর-একটি উপন্যাসের পটভূমি হিমশীতল আন্টার্কটিকা। আবার কোনও উপন্যাসে মূল চরিত্র স্মৃতি-হারিয়ে-যাওয়া একটি বাচ্চা মেয়ে, যার জামায় রক্তের দাগ।

এ ছাড়া এই বইয়ের দীর্ঘতম গোয়েন্দা উপন্যাসটির বেশিরভাগ চরিত্রই রহস্য-গোয়েন্দা কাহিনির লেখক-যাঁরা একটি রহস্য লেখক সম্মেলনে জমায়েত হয়েছেন এবং খুনের রহস্যে জড়িয়ে পড়েছেন।

এই বইয়ের বারোটি কাহিনির বৈচিত্র্যের আকর্ষণ নেহাত কম নয়। যাঁরা রহস্য-গোয়েন্দা কাহিনি পড়তে ভালোবাসেন তাঁদের জন্য অনেক ভালোবাসা দিয়ে তৈরি এই বইটি অবশ্যই সংগ্রহণীয়।

প্রকাশক
পত্রভারতী
৩/১, কলেজ রো, কলকাতা - ৭০০০০৯
অনুসরণকারী: 19620

পর্যালোচনা ও রেটিং

0 মোট 5.0 -এ
(0 পর্যালোচনা)
এই বইয়ের জন্য এখনও কোন পর্যালোচনা নেই

বই সংক্রান্ত জিজ্ঞাসা (0)

প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য

অন্যান্য প্রশ্নাবলী

কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি