ভাবের দেশে ভাবের মানুষ
লীনা চাকী
গ্রামবাংলায় মানুষের প্রাত্যহিক জীবন- যাপনের বাইরে আছে অন্য জগতের মানুষ। তাঁদের খুঁজে পেতে হয়। পেলে জানা যায় আমাদের চেনা আত্মকেন্দ্রিক মানুষদের থেকে দূরে নিজস্বতা নিয়ে আনন্দ অনুষ্ঠানে থাকা মানুষদের। কখনও হঠাৎই পেয়ে গেছেন আড়ালে থাকা ঘটনা প্রবাহ। তিন দশক ধরে লেখক সেই মানুষদের কাছে বারবার গেছেন। ফেরার সময় সঙ্গে করে নিয়ে এসেছেন একেবারেই না-জানা কত কথা। সেই অন্য ভুবনের মানুষদের কাছ থেকে পাওয়া সম্পদ তিনি পাঠকদের হাতে তুলে দিয়েছেন।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি