সেরা গল্প সমগ্র
প্রভাতকুমার মুখোপাধ্যায়
ভূমিকা ও সম্পাদনা - উজ্জ্বলকুমার দাস
রবীন্দ্র-সমকালের বাংলা কথাসাহিত্যে প্রভাতকুমার মুখোপাধ্যায়ের স্থান স্বতন্ত্র। তাঁর ছোটগল্পে নেই অকারণ বিস্তার; আছে পরিমিত ঘটনা-বিন্যাস, চরিত্রের সঙ্গে ঘটনার সামঞ্জস্য, বাস্তবজীবনের নির্মোহ সত্য এবং সমাপ্তির কৌতুকময় শিল্পকৌশল। তাই তাঁর লেখা রবীন্দ্রনাথের সমসাময়িক হয়েও, কালজয়ী।
সমাজকল্যাণ ও সমাজ-সমালোচনার পাশাপাশি তাঁর গল্পে যে সরল, অনাবিল হাস্যরস, তা তাঁকে করে তুলেছিল পাঠকের অত্যন্ত প্রিয় গল্পকার। প্রভাতকুমার মুখোপাধ্যায়—ছোটগল্পে সংযমের শিল্প, জীবনের সহজ সত্যের কথক।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি