একাকী কৃষ্ণ
(যদুবংশের পতন ও শ্রীকৃষ্ণের অন্তিমযাত্রা উপাখ্যান)
চঞ্চলকুমার ঘোষ
কৃষ্ণ—মহাভারতের মহানায়ক।
কিন্তু যদুবংশের পতনের সামনে তিনিও কি অসহায়? দ্বারকার রাজকীয় ঐশ্বর্যের আড়ালে ধীরে ধীরে জমে ওঠে অবক্ষয়—বিভেদ, বিদ্বেষ, ক্ষমতার লালসা, ভোগতৃষ্ণা, সুরাসক্তি। যে যদুবংশ ছিল কৃষ্ণের আপনজন, সেই পরিবারই একদিন নিজের ধ্বংসের দিকে এগিয়ে যায়। আর কৃষ্ণ—সব জেনেও, সব দেখেও—নিঃশব্দে প্রত্যক্ষ করেন সেই পতন।
‘একাকী কৃষ্ণ’ শুধু শ্রীকৃষ্ণের অন্তিমযাত্রার কাহিনি নয়। এ এক মহাকাব্যিক উপাখ্যান—যেখানে পুরাণের আড়ালে উঠে আসে মানুষের চিরন্তন দুর্বলতা, ক্ষমতার মোহ, সম্পর্কের ভাঙন এবং অবক্ষয়ের অনিবার্য পরিণতি। দ্বারকা থেকে প্রভাস—এক এক করে খুলে যায় এক করুণ অথচ গভীর জীবনকাহিনি। আর সেই অন্ধকারের মধ্যেও কোথাও নিঃশব্দে বয়ে চলে প্রেমের ফল্গুধারা।
পুরাণের কৃষ্ণকে নয়, তাঁর একাকিত্বকে অনুভব করতে চাইলে পড়তে হবে 'একাকী কৃষ্ণ'।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি