ভৌতিক অমনিবাস ১

(0 পর্যালোচনা)
লিখেছেন/সম্পাদনা করেছেন
মানবেন্দ্র পাল

মূল্য
₹418.00 ₹450.00 -7%
ক্লাব পয়েন্ট: 10
সংস্করণ
পরিমাণ
মোট দাম
শেয়ার করুন

ভৌতিক অমনিবাস ১ 

মানবেন্দ্র পাল 

দীর্ঘ পঁচিশ বছরের ওপর বিচিত্র এবং রোমাঞ্চকর ভৌতিক কাহিনি লিখে শুকতারার পাঠক-পাঠিকাদের মুগ্ধ করে রেখেছেন লেখক মানবেন্দ্র পাল। গল্প লিখেছেন, উপন্যাস লিখেছেন, অভিশপ্ত প্রাচীন সংগ্রহের গল্প লিখেছেন, ভ্যাম্পায়ারের কাহিনি লিখেছেন, কিন্তু যা-ই লিখেছেন একেবারে রুদ্ধশ্বাসে পড়বার মতো এবং পড়তে পড়তে গায়ের লোম খাড়া হয়ে ওঠে। দীর্ঘদিনের এত সব উপন্যাস এবং রোমহর্ষক গল্প থেকে একটি সংকলন প্রকাশ করা প্রায় অসম্ভব ব্যাপার। অনেক চিন্তাভাবনা করে বাইশটি উপন্যাস এখানে উপহার দেওয়া হল। তাঁর প্রত্যেকটি উপন্যাসই এমন রুদ্ধশ্বাস যে কোনটি ছেড়ে কোনটি দেওয়া হবে সেটাই মুশকিল। প্রকাশের সঙ্গে সঙ্গে যেগুলি সম্পর্কে প্রচুর চিঠিপত্র পেয়েছি আমরা- 'ভর', 'কালো মুখ সাদা চামড়া', 'অভিশপ্ত ৩৭', 'আতঙ্ক যখন হিলিতে', 'ছত্রিশগড়ের ভাঙা গড়', 'ডোডো', 'বামনের কঙ্কাল', 'মড়ার খুলি ও মামা', পাথরমহল', 'ম্যাকবেথের তরোয়াল'-এইরকম বাছা বাছা উপন্যাস দেওয়া হয়েছে এখানে। এ ছাড়াও অবশ্য প্রচুর উপন্যাস তিনি লিখেছেন। গল্প লিখেছেন আরো অনেক। একটিমাত্র গল্প এখানে আছে, 'পাশের ঘরেই সে আছে'।

দুর্ভাগ্য মানবেন্দ্র পাল আর আমাদের মধ্যে নেই। প্রয়াত সাহিত্যিকের একদা রোমাঞ্চকর ভৌতিক কাহিনিগুলি যদি পাঠক-পাঠিকাদের আগের মতোই মুগ্ধ করতে পারে, সেই হবে তাঁর প্রতি শ্রেষ্ঠ শ্রদ্ধাঞ্জলি।

পর্যালোচনা ও রেটিং

0 মোট 5.0 -এ
(0 পর্যালোচনা)
এই বইয়ের জন্য এখনও কোন পর্যালোচনা নেই

সংশ্লিষ্ট বই

বই সংক্রান্ত জিজ্ঞাসা (0)

প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য

অন্যান্য প্রশ্নাবলী

কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি