ভয়ের সিন্দুক

(0 পর্যালোচনা)
লিখেছেন/সম্পাদনা করেছেন
দেবদত্তা বন্দোপাধ্যায়

মূল্য
₹350.00
পরিমাণ
মোট দাম
শেয়ার করুন

ভয়ের সিন্দুক 

(ভৌতিক গল্প সংকলন) 

সম্পাদনায় : দেবদত্তা বন্দ্যোপাধ্যায় 

যদি কেউ বলে 'জঙ্গল জাগছে', ভয় পাবেন? জঙ্গলের ডাকে নাকি সাড়া দিতে নেই। জঙ্গল ভোগ চায়। জেগে ওঠে পর্ণাশা। সব জরা দূর করে, সব রোগ সারিয়ে দেয় সে, কিন্তু তার বদলে...

জানলার কাচে ওগুলো কী? টাওয়ারটা এগিয়ে আসছে কীভাবে? নির্বাণ রোজ তেরো তলার বারান্দায় ক্যামেরা নিয়ে কিসের ছবি তোলে। কী হয়েছিল মিতার?

আচ্ছা যদি একদিন ঘুম ভেঙে কেউ দেখে তার চারপাশের পরিবেশ বদলে গেছে, বদলে গেছে দেশ স্থান কাল এমনকি তার পরিচয়। ভয় পাবেন? একই মানুষ যদি নিজেকে দুই আলাদা জগতে খুঁজে পায়? কোন জীবনটা সত্যি?

এক পূরানো জমিদার বাড়ি, একটা ঝিল, ছাদে এসে দাঁড়ায় কেউ আর দেখে ঝিলের ধারে... একটা ছেলে। আর ঐ জলের নীচে কী রয়েছে? 

দীঘা থেকে ফেরার পথে মাঝ রাতে গাড়ি খারাপ হয়ে গেল অন্তরার। বাধ্য হয়ে ওরা আশ্রয় নিল এক বাড়িতে। কিন্তু কী ঘটল সে বাড়িতে? কে ঐ বৃদ্ধ?

তার মেয়ে কোথায়?

ধুলাভিটা গ্রামে কী হয়েছিল? গ্রামবাসীরা কিসের অপেক্ষায় দাঁড়িয়ে? ডাক্তারবাবুর কী হয়েছিল?

একটা স্থাত যদি আপনাকে বিরক্ত করে, একটা লোমশ হাত। পথেঘাটে, শীন স্বপণে জাগরণে... ভয় পাবেন? কে এই হাতের মালিক?

জমিদার বাড়ির একটা ঘর নতুন করে সাজিয়ে থাকতে দেওয়া হল নতুন বৌকে, আর তারপর সেই বৌ অসুস্থ হয়ে পড়ল। প্রতি রাতে সে সাক্ষী হল। এক অকথ্য অত্যাচারের। কিন্তু কেন? কী হত সেই ঘরে? 

বেড়াল ভয় পান? যদি ছটা কালো বেড়াল এক সঙ্গে আক্রমণ করে তখন? কিন্তু কেন এই বেড়ালদের এত আক্রোশ?

ভিসানি এক যক্ষিণী। কিন্তু কে জাগিয়ে তুলল তাকে? কেন? তিতলি কেন এত ভয় পায়? সুধা কী দেখে ভয় পাচ্ছে? 

প্রাচীন রাজবাড়িতে এ কার অভিশাপ? হানিমুনে সেখানে গিয়ে দিয়া আর আদিদেব কী দেখবে? কে এই রানিমা। 

সৃজিতা কলমটা দেখে চমকে উঠল, কীভাবে এই কলম ওর টেবিলে এল? কাঁ রহস্য লুকিয়ে আছে এই কলমের ভেতর? কালি নাকি রক্ত? তারপর...

পর্যালোচনা ও রেটিং

0 মোট 5.0 -এ
(0 পর্যালোচনা)
এই বইয়ের জন্য এখনও কোন পর্যালোচনা নেই

সংশ্লিষ্ট বই

বই সংক্রান্ত জিজ্ঞাসা (0)

প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য

অন্যান্য প্রশ্নাবলী

কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি